বলিউডের আরও এক অভিনেতা সন্দীপ নাহারের দেহ তার বাড়ি মুম্বাই থেকে উদ্ধার করে পুলিশ।এটি আত্মহত্যা বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।আত্নহত্যা করা অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সাথে এম এস ধোনি তে সন্দীপ অভিনয় করেছিলেন।
এছাড়া অক্ষয় কুমারের কেসরিতেও তাকে দেখা গিয়েছিল। সোমবার রাতে তার নিজ বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সাথে সাথে সন্দীপ কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ডক্টর তাকে মৃত ঘোষণা করে। তদন্ত চলছে এখন। পুলিশ এই বিষয়টি খতিয়ে দেখছে। কিন্তু ঘটনার কয়েক ঘণ্টা আগে সন্দীপের ফেসবুক প্রোফাইল থেকে একটি লাইভ করা হয়েছিল।
অভিনেতা নিজেই এই ভিডিয়োটিকে ‘সুইসাইড নোট’ বলে দাবি করেছেন। সেখান থেকে জানা যায়, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। পেশাগত এবং পারিবারিক চাপের কথাও জানিয়েছেন তিনি ঐ লাইভে। সেই লাইভে তাকে বলতে শোনা গিয়েছে, আমি অনেক চেষ্টা করেছি। জানি যে আত্মহত্যা করা অনুচিত। কিন্তু আর পারলাম না। আমার মৃত্যুর পরে দয়া করে আমার পরিবারকে হেনস্থা করবেন না।
নিজের স্ত্রীর সঙ্গে কিছু অশান্তির কথাও বলেছেন তিনি। জানিয়েছেন, তারা দুই মেরুর মানুষ বলে তাদের মিল হত না। নিজের শাশুড়িকে নিয়েও অভিযোগ করেছেন অভিনেতা। বলেছেন, অনেক চেষ্টা করেও দাম্পত্যে জীবনে শান্তি আনতে পারেননি। মুম্বাইয়ে থাকাকালীন অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তাঁকে।
তবে শেষ কয়েকটা দিন একটু বেশিই ঝড় বয়ে গিয়েছে। তার থেকেই মুক্তি চান বলে দাবি করেছেন সন্দীপ। শেষে তিনি বলেছেন , আমার স্ত্রী-কে কেউ কিছু বলবেন না। তবে পারলে ওর মাথার চিকিৎসা করাবেন। অভিনেতার পরিবার থাকে চণ্ডীগড়ে। সেখানেই তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হবে সৎকারের জন্য।