সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন কী ও তার রূপকথার প্রেমিক রোহমানের শলের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন? আপাতত এই প্রশ্নেই এখন উত্তাল বলিউড পাড়া।

নিন্দকেরা বলছেন, প্রাক্তন বিশ্বসুন্দরী এবং উঠতি মডেলের সম্পর্কের বাঁধন খানিকটা আলগা হয়েছে। সুম্মিতা ও রোহমানের এক ঘনিষ্টজনও সিলমোহর দিয়েছেন বলিউড পাড়ার এই জল্পনায়

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সুস্মিতা ও রোহমানের সম্পর্ক তিন বছরের। তবে রোহমানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন সুস্মিতা সেন। এত দিন সুস্মিতার সঙ্গেই থাকলেও সম্প্রতি মুম্বাইয়ে এক বন্ধুর বাসায় থাকছেন এই উঠতি মডেল।

সুস্মিতা-রোহমানের বিচ্ছেদের গুঞ্জন অবশ্য এবার প্রথম নয়। চলতি বছরের শুরুর দিকে সুস্মিতা-রোহমানের বিচ্ছেদের গুঞ্জন ওঠে।গত ফেব্রুয়ারিতে সুস্মিতা সেনের একটি ইনস্টাগ্রাম-পোস্ট ভক্তদের উদ্বিগ্ন করে। পুরুষ ও নারী বিষয়ে তাঁর পোস্টটি ভক্তমনে নানা প্রশ্নের জন্ম দেয়। সুস্মিতাভক্তদের একাংশের সন্দেহ, তবে কি রহমানের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত রয়েছে ওই পোস্টে?

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে গত নভেম্বরে রোহমান একটি পুরোনো অন্তরঙ্গ ছবি শেয়ার করে সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
২০১৮ সালে অভিনেত্রী শিল্পা শেঠির দীপাবলি পার্টিতে প্রথম প্রকাশ্যে আসেন সুস্মিতা-রহমান জুটি। পেশায় মডেল রোহমান এক সাক্ষাতকারে জানান, “সুস্মিতা ও তাঁর দুই মেয়ে রিনি ও আলিশার সঙ্গে তাঁর বন্ধন দৃঢ় এবং এরই মধ্যে পারিবারিক জীবনযাপন করছেন।” ওই সাক্ষাতকারে রোহমান আরও বলেন, “সুস্মিতা তাঁর জীবন বদলে দিয়েছেন।” রহমান তারকা হতে চেয়েছিলেন, কিন্তু পরে পরিকল্পনা বদলে ফেলেন এবং ব্যবসায়ে মনোযোগ দেন।

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ও মডেল রোহমান শাল প্রেম করছেন তিন বছরের বেশি। অন্তর্জালে প্রায়ই এ যুগল দারুণ সব ছবি পোস্ট করেন আর তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত দর্শনে উচ্ছ্বসিত হন নেটনাগরিকেরা। এ যুগল একসঙ্গে ওয়ার্কআউট করেন এবং ভক্তদের উজ্জীবিত করেন। বি-টাউনের বেশির ভাগ সেলিব্রেটি যেখানে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে নারাজ, সেখানে এ যুগল উচ্চকিত।

সুস্মিতা-রোহমানের প্রেমের সম্পর্কটাও অনেকটা ছবির গল্পকেও হার মানিয়ে দেয়। রোহমানের সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে প্রথম কথা হয় সুস্মিতা সেনের। নিজের ইনবক্সে রোহমানের একটি মেসেজ দেখতে পান ‘ম্যায় হুঁ না’-র চাঁদনী।

সেখান থেকেই কথোপকথন শুরু। কথা বলতে বলতে ভাল লাগা। ভাল লাগা থেকেই বয়সে ১৫ বছরের ছোট রোহমানের প্রেমে পড়েন সুস্মিতা। সময়ের সঙ্গেই সুস্মিতার পরিবারের সদস্য হয়ে ওঠেন রোহমান। কিন্তু আচমকাই কেন ফাটল ধরল তাঁদের সম্পর্কে? আর এর উত্তর খুঁজছে গোটা বলিউড।