সেন্সর পেল ‘পরাণ’

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩, ২০২২, ১১:২১ পিএম

সেন্সর পেল ‘পরাণ’

ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘পরাণ’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। যার ফলে আসন্ন পবিত্র ঈদুল আজহায় সিনেমাটির মুক্তিতে আর কোন বাধা নেই। রবিবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যেরা সিনেমাটি দেখেছেন।

'পরাণ' সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিমের বিপরীতে আছেন ২ নায়ক শরীফুল রাজ ও ইয়াশ রোহান। এই সিনেমা দিয়ে ৭ বছর পর ঈদে বিদ্যা সিনহা মিমের সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। অন্যদিকে চিত্রনায়ক শরীফুল রাজের ঈদে মুক্তি পাওয়া প্রথম সিনেমা হবে 'পরাণ'।

ঈদের দিন বিশেষ পরিকল্পনাও আছে 'পরাণ' টিমের। মুক্তির প্রথম দিনেই শুটিং স্থান ময়মনসিংহে সিনেমাটি দেখবেন তারা। ২০১৯ সালের সেপ্টেম্বরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়। এর চিত্রনাট্য শাহজাহান সৌরভ ও রায়হান রাফির। সংগীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি।

Link copied!