বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় স্টার কিডের নাম বললে প্রথমেই চলে আসে শেহজাদ খান বীর এর নাম। সুপারস্টার শাকিব খান এবং বুবলির আড়াই বছরের পুত্র সন্তান সে। বাবা সাকিব খান দেড় যুগের বেশি সময় ধরে ঢালিউডে রাজত্ব করে চলেছেন। তবাবার তারকাখ্যাতির কারণে শেহজাদ খান বীরও তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। এরই মধ্যে তার ফেইসবুক ফলোয়ার ১ লক্ষ ৩৭ হাজার। তার ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করার সাথে সাথে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।ভালাবাসায় গা ভাসায় নেটিজেনরা।

শেহজাদ খান বীরের ফেইসবুক একাউন্ট খোলার সাথে সাথে রকেট গতীতে বেড়েছিল ফলোয়ার।বুবলির মতে,শতাধিক ফেইক আইডি খোলা হয়েছিল তার নামে। গতকাল মঙ্গলবার বিকেলে শেহজাদের মা বুবলী তার পেজে তিনটি ছবি পোস্ট করেন। দেখা যায়, বড় বড় চুলে বসার বড় চেয়ারে শুয়ে খুনসুটি করছে শেহজাদ। তার ওই ছবিগুলোও সামনে আসার সঙ্গে সঙ্গে হাজারো লাইক কমেন্ট শেয়ারে ভরে যায়।

গত রবিবারে বুবলি তার পুত্র বীরের পাঞ্জাবি পরা ছবি পোষ্ট করেছিলেন। সেই ছবিতেও হাজারো ভক্তদের ভালবাসা পেয়েছে বীর।তাকে নিয়ে নেটিজেনরা নানান মন্তব্য করে থাকে। অনেকে লিখেছেন বীর দেখতে একদম বাবার মত, অনেকে আবার লিখেছেন বাবার মত সুপারস্টার,কেও কেও লিখেছেন পুরাই সাকিবের ফটোকপি।

আবার অনেকেই মন্তব্য করেন, ছোট্ট শেহজাদ বাবার মতো সুপারস্টার! অনেকেই আবার লিখেছেন, সুইট, কিউট, মাশাল্লাহ। শত শত মন্তব্যে নেটিজনরা শেহজাদের জন্য দোয়া ও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। নেটিজনরা শেহজাদকে উদ্দেশ্য করে বলছেন, ‘আমাদের ভাজিতা, আবার অনেকেই বলছেন, আমাদের ভাগ্নে। বাপকা বেটা!’

২০২০ সালের ২১শে মার্চ বীর জন্মগ্রহন করেন। তবে এতদিন তাকে আড়ালে রেখেছিলেন তার মা বুবলি।অবশেষে গত সেপ্টেম্বর সন্তানকে প্রকাশ্যে আনেন এবং তার পর থেকেই বীরের ভক্ত সংখ্যা দিন দিন বেড়েই চলছে।