জুন ১৩, ২০২২, ০৪:১৪ পিএম
“আমি যে কথাগুলো বলেছি সেই জায়গায় এখনো অটল আছি। এই জায়গায় একটু কথা না বললেই নয়! আমরা সংসারের প্রতি এখনো অনেক শ্রদ্ধাশীল, আমার স্ত্রীকেও অনেক শ্রদ্ধা ও সম্মান জানাই। আজ পর্যন্ত তাকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলিনি। আমার বিপক্ষে তার অডিও বার্তার বিপরীতে কিছু বলতে চাই না। আর সামনে বলতেও চাই না। মৌসুমী জায়েদ খানকে কেন ভালো বলেছে সেটা সে জানে; আল্লাহপাক জানেন।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে কথাগুলো বলেছেন ওমর সানি।
মৌসুমীর প্রকাশিত অডিও বার্তার জবাব দিতে লাইভে এসে ওমর সানি আরও বলেন, “জায়েদ খান সম্পর্কে পুরো ইন্ডাস্ট্রি যা জানে সেই বিষয়গুলো সম্পর্কে আপনারাও ভালো করে জানেন। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির মানুষগুলো এটার উত্তর দেবে। আমি মৌসুমীকে বাজে কোনো কথা বলব না। সে আমার স্ত্রী। সে একজন গর্জিয়াস নারী। কোনো কারণেই তাকে আমি ব্লেইম দেবো না। সে কী ভেবে কী কারণে কথাগুলো (অডিওবার্তা) বলেছে এটা একমাত্র সে আর তার আল্লাহ জানে।”
ওমর সানীর ভাষ্যমতে, “সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছেলে বড় হয়েছে। তার একটি স্ত্রী আছে। আমরা পাঁচজনের সংসার। সমস্ত কিছু, জায়েদ খানের বিষয়ে আমাদের কাছে বেশ ভালো প্রমাণ আছে। সেটা আমরা চাচ্ছিলাম বলতে। সব পরিবারেই দাম্পত্য কলহ অল্পস্বল্প থাকে। আমরা চাচ্ছিলাম নিজেরা নিজেরা এটা মিট করতে। সেদিন এটা এত এক্সট্রিমলি চলে গিয়েছিল আমি আউটবাস্ট হয়ে গিয়েছিলাম।”
তিনি আরও বলেন, এই ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন ওমর সানি। তখন তার ছেলে ফারদিন ও মেয়ে ফাইজাও উপস্থিত থাকবেন। তারাই সব প্রশ্নের উত্তর দেবেন।