স্নাইডার কাটে সুপার ম্যান পেল ব্ল্যাক স্যুট

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২১, ০১:০৪ পিএম

স্নাইডার কাটে সুপার ম্যান পেল ব্ল্যাক স্যুট

অবশেষে স্টুডিওর আপত্তি থাকা সত্ত্বেও প্রকাশ পেল সুপারম্যানের ব্লাক স্যুট। জস ওয়েডনের ভার্সনে এই কালো স্যুট না থাকলেও স্নাইডার ফিরিয়ে এনেছে এই ভিন্নধর্মী স্যুটটি। এই ব্লাক স্যুট ক্রিপটোনিয়ানদের জন্য এক ধরণের ইনকিউবেটর হিসাবে কাজ করে।এটি তাদের দ্রুত আর বেশি সূর্যের আলো শোষনে সাহায্য করে।যার ফলে তাদের রিজেনারেশন অনেক দ্রুত হয়।

জ্যাক স্নাইডার ব্যাখ্যা করেছিলো এটা সুপারম্যানের রিকভারি স্যুট। ডুমসডে'র সাথে মারামারির ফলে সুপারম্যান যেহেতু মারা গিয়েছিলো,সেহেতু ওর পুরো শক্তি চলে গিয়েছিলো।তাই সবাইকে দেখানো দরকার,সে কিভাবে আগের শক্তিগুলো নিয়ে আমাদের সামনে ফিরে আসবে। এর জন্য সবার সামনে ব্লাক স্যুটের কনসেপ্ট আনা। (যদিও স্টুডিও প্রথমে এটিতে না করে দিয়েছিলো)

সুপারম্যান এর পোশাকের রং কালো এমন একটি টিজার অনলাইনে মুক্তি পেয়েছে। জ্যাক স্নাইডারস জাস্টিস লিগ পরবর্তী ট্রেইলার টি মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি। এই ট্রেইলার এর একটি টিজার মুক্তি পেয়েছে ইতিমধ্যে। সেখানে সুপারম্যান হেনরি ক্যাভিলস কে ব্ল্যাক সুটে দেখা যায়। সেই ক্লিপ টি তে তাকে রাগান্বিত ভাবে দেখানো হয়েছে । এই কমিক্সে ব্ল্যাক সুট টি সুপারম্যানের রাজত্ব প্রকাশ করেছে। জ্যাক স্নাইডার জাস্টিস লিগ ব্যাটম্যানের চরিত্রে বেন অ্যাফ্লেক অভিনয় করেছেন। অ্যাকোম্যানের চরিত্রে জেসন মোমোয়া, ফ্ল্যাশ চরিত্রে ইজরা মিলার, সাইবার্গের চরিত্রে রে ফিশার, আলফ্রেড পেনিওয়ার্থের চরিত্রে জেরেমি আইরনস, মার্থা কেন্টের ভূমিকায় ডায়ান লেন, ডার্কসিড চরিত্রে রে পোর্টার, স্টেপেনওয়ালফের ভূমিকায় সিয়ারিয়ান হিন্ডস, লেক্স লুথারির ভূমিকায় জেসি আইজেনবার্গ এবং জে.কে. কমিশনার গর্ডন হিসাবে সিমন্স। এই সিনেমাটি ১৮ মার্চ এইচবিও ম্যাক্স মুক্তি পাবে।

Link copied!