স্বামী করোনায় আক্রান্ত, হানিমুনে যাচ্ছেন না মিম

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২২, ০৫:২৩ পিএম

স্বামী করোনায় আক্রান্ত, হানিমুনে যাচ্ছেন না মিম

স্বামী সনি পোদ্দার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হানমুনে যাওয়াসহ সব আয়োজন স্থগিত করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্য সিনহা মিম। মঙ্গললবার মিম নিজেই তার স্বামীর করোনা আক্রান্তের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন। পাশাপাশি তাদের হানিমুনে যাওয়ার পরিকল্পনাও বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

 

আজ (মঙ্গলবার) সনি পোদ্দারকে নিয়ে মিমের হানিমুনে মালদ্বীপ যাওয়ার কথা ছিলো। সেখানে কয়েকদিন অবস্থানের পর ১৫ জানুয়ারি সবাইকে নিয়ে বিয়ে পরবর্তী গেট টুগেদার করারও আয়োজন ছিলা মিমের। তবে এসব আয়োজন স্থগিত করা হয়েছে। 

অভিনেত্রী মিম বলেন, “সনি এবং আমার বাবা করেনা পজেটিভ। এ অবস্থায় হানিমুন স্থগিত করা হয়েছে। স্থগিত করেছি আগামী ১৫ তারিখে বিয়ে পরবর্তী গেট টুগেদার আয়োজনেরও।”

সাবেক লাক্স চ্যানেল আই সুপারস্টার আরও বলেন, “আমার বাবা ও সনির করোনা পজিটিভ এলেও আমার ছোট বোনের করোনা নেগেটিভ এসেছে, সে এরই মধ্যে কানাডায় চলে গেছে। আমার আর মায়েরও নেগেটিভ এসেছে।  তবে করোনা পজিটিভ হলেও দুজনের জটিল কোনো সমস্যা নেই। বিয়ের অনুষ্ঠানের পর দুই পরিবারের বেশির ভাগ মানুষের ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে সবারই করোনা পরীক্ষা করানো হয়।” তবে বাবা ও স্বামী করোনা পজিটিভ হলেও দুজনের জটিল কোনো সমস্যা নেই বলেই জানান জানান ‘আমার আছে জল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় যাত্রা করা এই অভিনেত্রী।

প্রসঙ্গত,  গত বছরের ১০ নভেম্বর সনির সঙ্গে আংটিবদলের কথা নিশ্চিত করেন মিম। নিজের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মডেল ও অভিনয়শিল্পী মিম ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ছয় বছরের প্রেমের সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বলিউড বা হলিউডের তারকাদের কেউ কেউ বিয়ের অনুষ্ঠানের ব্যাপারে কঠোর গোপনীয়তা রক্ষা করেন। মডেল ও অভিনয়শিল্পী মিমের ক্ষেত্রে হয়েছে অনেকটাই সে রকম। সেখানে উপস্থিত ছিলেন পাত্র-পাত্রীর দুই পরিবারের সদস্য এবং খুব কাছের মানুষেরা। বিয়ের অনুষ্ঠানের আগে ছিল গায়েহলুদের অনুষ্ঠান।

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।

বর্তমানে মিমের হতে রয়েছে 'ইত্তেফাক' ও 'অন্তর্জাল' সিনেমা। এ ছাড়া ২০১৬ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পাওয়া মিম অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে 'দামাল' ও 'পরাণ' সিনেমা দুটি।   

 

Link copied!