স্বামীর নগ্ন ফটোশ্যুট দেখে ‘মাথা ঘুরে গিয়েছিল’ দীপিকার!

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৩, ২০২২, ১১:৪৫ এএম

স্বামীর নগ্ন ফটোশ্যুট দেখে ‘মাথা ঘুরে গিয়েছিল’ দীপিকার!

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক জনপ্রিয় 'পেপার’ ম্যাগাজিনের জন্য  সাহসী কভার শ্যুট করে নেট দুনিয়ায় রীতিমত সুপার-ডুপার হইচই ফেলে দিয়েছেন বলিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। অভিনেতার ন্যুড ফটোশ্যুটের ছবি গত বৃহস্পতিবার রাত থেকে আগুনের মতো ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়। একাধিক মিমও ছড়িয়েছে ওই ছবিগুলি ঘিরে।

মার্কিন মুল্লুকের ওই নামকরা ম‍্যাগাজিনের কভারের জন‍্য সম্পূর্ণ নগ্ন হয়ে পোজ দিয়েছেন তিনি। দুটি ছবিতে অন্তর্বাস পরে পোজ দিয়েছেন তিনি। আর অন‍্য দুটি ছবিতে অভিনেতা সম্পূর্ণ নগ্ন। ফটোশুটের ছবিগুলি সোশ‍্যাল ভাইরাল হতে বেশি সময় নেয়নি। রণবীরকে এমন অবতারে দেখে বাকরুদ্ধ নেটনাগরিকরা।

গত বৃহস্পতিবার রাত থেকে সোশ‍্যাল মিডিয়ায় রণবীর সৃষ্ট হওয়া  ঝড় এখনও থামেনি। রণবীর সিং মানেই নিত‍্যনতুন সারপ্রাইজ, একথা কারোরই অজানা নয়। কিন্তু তাই বলে তিনি যে এতদূর চলে যেতে পারেন তা ভাবতেও পারেননি কেউ। আর খাস রণবীর ঘরণী অভিনেত্রী দীপিকা পাডুকোন কী বলছেন স্বামীর কাণ্ডে?

সূত্রের বরাত দিয়ে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, স্বামীর কাণ্ডকারখানায় লজ্জিত হওয়া দূরে থাক, বরং বেশ উপভোগই করেন দীপিকা।ফটোশুটের শুরু থেকেই যুক্ত ছিলেন দীপিকা। সোশ‍্যাল মিডিয়ায় প্রকাশ‍্যে আসার আগেই ছবিগুলি বেশ কয়েকবার দেখেছিলেন রণবীর ঘরণী। আর রীতিমতো চমকে গিয়েছিলেন তিনি। ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, “নগ্নফটো দেখেই দীপিকার মাথা ঘুরে গিয়েছিল। আসলে, তিনি (দীপিকা) এই পুরো শ্যুটটি শুরু থেকেই নজরে রেখেছিলেন এবং ধারণাটি খুব পছন্দ হয়েছিল তাঁর। ইন্টারনেটে আসার আগে তিনি ছবিগুলি দেখেছিলেন। দীপিকা সবসময় রণবীরকে সমর্থন করেছেন এবং তিনি অভিনেতার সবচেয়ে বড় চ্যাম্পিয়ন। তাই যখন সম্পূর্ণ ভিন্ন কিছু করার কথা আসে, তিনিও পিছপা হন না।’

রণবীর সিংয়ের নগ্ন ছবি দেখে যখন সবার চোখ কপালে তখন এই অভিনেতার দাবি, হাজার লোকের সামনে নগ্ন হওয়াও তাঁর কাছে কোনো ব‍্যাপারই না। তিনি বলেন, “অনেকদিন পরিকল্পনা করেই করা হয়েছে ফটোশুটটি।”

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই শ্যুটটি আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল এবং রণবীর তাঁর দৃষ্টিভঙ্গি সম্পর্কে খুব খোলামেলা। তিনি সত্যিই এইটা করতে আগ্রহী ছিলেন এবং নিজেকে মেলে ধরতে চেয়েছিলেন। নিজের ফ্য়াশন নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করেন তিনি। সুতরাং, এই নগ্ন ছবিগুলি দেখে বোল্ড আউট হলেও অবাক হওয়ার কিছু নেই। তিনি এক্ষেত্রে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাই এটিও তাঁর জন্য নতুন কোনও ব্যাপার নয়।

ভারতের সংবাদমাধ্যমগুলোর  খবরে বলা হয়, রণবীর ঠিক করেই নিয়েছিলেন, সম্পূর্ণ অনাবৃত হয়েই পোজ দেবেন। এমনিতে নিজের ফ‍্যাশন সেন্স নিয়ে প্রায় প্রতিদিনিই সবাইকে বিষম খাওয়ান তিনি। তাই রণবীরের থেকে এই নগ্ন ফটোশুট খুব একটা অপ্রত‍্যাশিত নয়। ছবিগুলি নাকি গত মে জুন মাসেই প্রকাশ‍্যে আসার কথা ছিল। কিন্তু সিনেমার মুক্তি থাকায় অপেক্ষা করতে চেয়েছিলেন রণবীর।

তবে এই প্রথমবার নয়, এর আগেও একবার ফটোশ্যুটে নিজের পশ্চাদদেশ দেখিয়েছেন রণবীর সিং। ২০১৬ সালে ‘বেফিকরে’ ছবির একটি দৃশ্যে তাকে ক্যামেরার সামনে সাহসী ভাবে দেখা গিয়েছে।

অন্যদিকে, দীপিকা পাডুকোন নিজেও নগ্ন ফটোশুটের অংশ থেকেছেন। তারকা ফটোগ্রাফার ডাবু রত্নানির জন‍্য বিনা পোশাকে একটি ফটোশুট করেছিলেন তিনি। তবে দীপিকার তুলনায় রণবীরের ফটোশুটটি নিঃসন্দেহে অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

Link copied!