হাসপাতালে পরীমনি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২২, ০৮:০৬ পিএম

হাসপাতালে পরীমনি

হাসপাতালে ভর্তি করা হয়েছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

তাঁর ফেসবুকে পোস্ট করা ছবি অনুযায়ী, আঙুলে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বিস্তারিত এই মুহূর্তে কিছুই জানা যায়নি।  

শুধু তিনি আঙুলে ব্যান্ডেজ করা অবস্থায় দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘উপহার’। বোঝাই যাচ্ছে, তিনি বোঝাতে চাইছেন নতুন বছরের উপহার।

পরীমনির অসুস্থতার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। পরীমনি ও তার স্বামী শরীফুল রাজকে একাধিকবার ফোন করেও সাড়া মেলেনি।

কয়েকমাস আগেই মা হয়েছেন পরীমনি। পরীমনির পরবর্তী সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। কয়েক দিন আগে এ সিনেমার ট্রেইলার প্রকাশিত হয়। ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানে পুত্র রাজ্যকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন তিনি।

Link copied!