হিন্দি গানের অনুরোধেই চটলেন নচিকেতা!

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৬, ২০২২, ০৫:২০ পিএম

হিন্দি গানের অনুরোধেই চটলেন নচিকেতা!

এপার ওপার দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। নচিকেতা মানেই জীবনমুখী গান। তিনি মানেই অতীত বা সাম্প্রতিক যে কোনও সমস্যা বা বিতর্ক নিয়ে সুরেলা প্রতিবাদ। শুধু গান দিয়ে নয়, অনেক সত্য কথা বলেও তিনি বরাবরই আলোচিত। সম্প্রতি আবারও খবরের শিরোনাম হলেন তিনি।

সম্প্রতি একটি লাইভ শো করছিলেন নচিকেতা। সেখানেই এক শ্রোতা তাঁকে হিন্দি গানের জন্য অনুরোধ করে বসেন। আর তাতেই হঠাৎ চটে যান তিনি। মেজাজ হারিয়ে ফেলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়ে ভিডিওটি।

সেই ভিডিওতে নচিকেতাকে দেখা যায়, ওই শ্রোতাকে উদ্দেশ্য করে নচিকেতার প্রশ্ন, “বাংলার মাটিতে বসে হিন্দি, লজ্জা করে না তোমার?... ছাগল! এই কথাটা বিহারে গিয়ে বলতে পারবে... বাংলা শুনব? হাড় গুড়ো করে দেবে। এই হলো বাঙালি, বুদ্ধি নেই রে, বলদ!

এই ভিডিওকে কেন্দ্র করেই মূলত নেটিজেনদের বিতর্কের মুখে পড়েছেন তিনি। কেন করলেন বরেণ্য এই শিল্পী এমন আচরণ?

প্রায় তিন দশক ধরে বাংলার সঙ্গীত-প্রেমী মানুষকে অসংখ্য মন ছুঁয়ে যাওয়া গান উপহার দিয়েছেন তিনি। আট থেকে আশি— সব বয়সের মানুষই তাঁর সুরেলা মতামতে প্রভাবিত। তবে এই জনপ্রিয় এই শিল্পীর এমন আচরণে অসন্তোসষ ভক্তরা। 

Link copied!