১১ মাস পর রূপালী পর্দায় বুবলি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২১, ০১:৪৮ পিএম

১১ মাস পর রূপালী পর্দায় বুবলি

নানা গুঞ্জন ও কানাঘুষার সদুত্তর না পেলেও দীর্ঘ ১১ মাস পর রূপালী পর্দার দর্শকরা পাচ্ছেন শবনম বুবলিকে। নীরবের সাথে ‘নীল চোখ’ চলচ্চিত্রে জুটি বাধছেন বুবলী। 

দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অনেক নায়িকা অভিনয় করে খ্যাতি পেয়েছেন। ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনয় করার সুযোগ পান সংবাদ পাঠিকা শবনম বুবলী। এরপরই মনে হয় বুবলির ভাগ্যের চাকা বদলাতে থাকে। তিনি আস্তে আস্তে জনপ্রিয় মুখ হতে শুরু করেন দর্শকের কাছে। এরপরই গড়ে ওঠে শাকিব বুবলির জুটি। এই জুটি কে ঘিরে প্রেম, বিয়ে নানা ধরনের গুঞ্জন শোনা যায়।

Image result for নীল চোখ বুবলি

কিন্তু সবকিছু বাদ দিয়ে বুবলি আবার ঘুরে দাড়িয়েছেন। এবার দেখা যাবে বুবলিকে নিরবের সাথে। নীল চোখ নামের নতুন সিনেমায় দেখা যাবে নতুন এই জুটিকে। ‘নীল চোখ’ নামের নতুন সিনেমাটি পরিচালনা করবেন নাট্যনির্মাতা আসিফ ইকবাল জুয়েল। শাপলা মিডিয়ার ব্যানারে এই সিনেমা প্রযোজনা করেছেন সেলিম খান।

পরিচালক আসিফ ইকবাল জুয়েল বলেন, সোমবার রাতে বুবলী ও নিরব আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু করব।

Link copied!