প্রসংশায় ভাসছে মাসরিকুল আলমের 'তুমি আমি পাশাপাশি'

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২, ২০২২, ০৬:১৬ পিএম

প্রসংশায় ভাসছে মাসরিকুল আলমের 'তুমি আমি পাশাপাশি'

মাসরিকুল আলমের পরিচালনায় মুক্তি পেয়েছে অপূর্ব-সাবিলা অভিনীত নাটক 'তুমি আমি পাশাপাশি ' শিরোনামের নাটক।  বর্তমান সময়ের রোমান্টিক নাটকগুলোর মধ্যে এই নাটকটি একটু এগিয়ে। স্বভাবতই চিত্রনাট্যের বিশেষত্বের জন্য, যেখানে প্রধান চরিত্র দুটির প্রেমে পড়াতে ঘটেছে কাকতালীয় ঘটনা। নাটকটি মুক্তি পাওয়ার পরেই বেশ আলোচনায় এই তরুন নির্মাতা।

নাটকটি মুক্তি পাওয়ার পরেই প্রায় ১৬ লক্ষ ৩৫ হাজার মানুষ দেখেছেন। অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। অভিনয়শিল্পীদের মিথস্ক্রিয়া দারুণভাবে পর্দায় ফুটে উঠেছে এর গল্পকাহিনীতে।

maxresdefault (9)

নাটকটি নিয়ে নির্মাতা মাসরিকুল আলম দ্য রিপোর্টকে বলেন- তুমি আমি পাশাপাশি নাটকের মাধ্যমে একটা মিষ্টি প্রেমের পাশাপাশি একটা বার্তা দেয়ার চেষ্টা করেছি৷ আমরা ঘাড় নিচু করে মোবাইল, ট্যাব, গেইম, ল্যাপটপের স্ক্রিনে এতবেশী ঢুকে গেছি যে কোনোদিন মাথাটা তুলে আশপাশ দেখা হয় না। দেখা হয় না আমাদের প্রতিবেশী কারা, দেখা হয় না ফুটপাতে পাশে হাঁটা অচেনা পথচারীদের, দেখা হয় না জানালার বাইরের সুনীল আকাশ, কুড়িয়ে নেওয়া হয় না ভোরে ঝরে থাকা শিউলি ফুল, দুই হাত মেলে গায়ে মাখা হয় না রোদ, দেখা হয় না কোনো সৌন্দর্য।

এই নির্মাতা আরও বলেন- একদিন মাথা তুললে পৃথিবীকে এতটা সুন্দর লাগে দেখতে। অথচ পৃথিবী সবসময় সুন্দর। আমাদের প্রেমের গল্প এখানে শেষ। এখন আপনিও মাথাটা তুলুন স্ক্রিন থেকে। বিশ্বাস করুন, স্ক্রিনের বাইরের পৃথিবীটা অনেক সুন্দর। সৌন্দর্য উপভোগ করুন।

Link copied!