৩ বছর পর প্রকাশ্যে চিত্রনায়ক রোশানের বিয়ের খবর!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৬, ২০২৩, ০৭:২১ পিএম

৩ বছর পর প্রকাশ্যে চিত্রনায়ক রোশানের বিয়ের খবর!

চিত্রনায়ক জিয়াউল রোশানের সিনেমার খবরই আমরা জেনে এসেছি এতদিন। এবার জানাগেল তার বিয়ের খবর! তবে তিনি যে বিয়ে করতে যাচ্ছেন তাও কিন্তু নয়। তিন বছর আগেই বিয়ে করেছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান।

তবে এতদিন খবরটি তিনি আড়ালেই রেখেছিলেন। শনিবার নিজের ফেইসবুকে দুটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবির বিষয়ে জানতে রোশানকে ফোন করা হলে তিনি জানান, তিন বছর আগেই বিয়ে করেছি আমরা। পাত্রীর নাম তাহসিনা ওয়াজেদ এশা।

কবে বিয়ে হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, “২০২০ সালের ১১ জুন বিয়ে হয়েছিল। তিনি আরো জানান, আজ আমার ও এশার পারিবারিকভাবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আয়োজনটি হচ্ছে একেবারে ঘরোয়া পরিসরে।

Link copied!