৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মম ও ইমনের “আগামীকাল”

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩, ২০২২, ০৮:০৫ পিএম

৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মম ও ইমনের  “আগামীকাল”

দেশের ৩০টি প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পেয়েছে মামনুন ইমন ও জাকিয়া বারী মম অভিনীত ছবি ‘আগামীকাল’। সাইকো-থ্রিলারটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। ইমন বলেন, ‘‘দেশের সেরা প্রেক্ষাগৃহগুলোতে ছবিটি মুক্তি পাওয়ার খবর বেশ আনন্দের। ‘আগামীকাল’ নিয়ে পরিচালক অঞ্জন আইচ বলেন, ‘সিনেমাটির পরতে পরতে উৎকণ্ঠা, উত্তেজনা রয়েছে। এতে ইমন, মম, সূচনা ও শতাব্দীসহ সবাই দারুণ অভিনয় করেছেন। সব মিলিয়ে একটি ভালো সিনেমা। আমার বিশ্বাস দর্শক সিনেমাটি পাঁচ মিনিট দেখলেই শেষ না করে আর উঠতে পারবেন না।’

সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সূচনা আজাদ, টুটুল চৌধুরী, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ।   সিনেমাটি পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র ও ডিজিটাল পার্টনার টাইগার মিডিয়া।

যে ৩০ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে:
স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিং মল, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা (ঢাকা), শ্যামলী (ঢাকা), আনন্দ (ঢাকা), চিত্রামহল (ঢাকা), বর্ষা (জয়দেবপুর), সংগীত (ঢাকা), চাঁদমহল (কাঁচপুর), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), নিউমেট্রো (নারায়ণগঞ্জ) রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মণিহার (যশোর), মধুবন (বগুড়া), শাপলা (রংপুর), মডার্ন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), গীতা (খুলনা), পূরবী (ময়মনসিংহ), নন্দিতা (সিলেট), সুগন্ধা (চট্টগ্রাম), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), পূর্বাশা (শান্তাহার), রাজিয়া (নাগরপুর) ও অভিরুচী (বরিশাল)।

Link copied!