৫০০ কোটি বাজেটের সিনেমায় মুখ্য চরিত্রে কৃতি স্যানন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২১, ০৫:০০ পিএম

৫০০ কোটি বাজেটের সিনেমায় মুখ্য চরিত্রে কৃতি স্যানন

বর্তমান সময়ে বলিউডে প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে অন্যতম কৃতি স্যানন। বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার ৫০০ কোটি বাজেটের সিনেমা ‘আদিপুরুষ’-র জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমার মুখ্য সীতার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী কৃতিকে।

'নেনোক্কাদিন' সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী কৃতি স্যানন। এরপর অভিনয় করেছেন বলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতাদের সাথে। বক্সঅফিসে তার বেশ কিছু সুপারহিট সিনেমা রয়েছে। এবার তাকে দেখা যাবে বিগ বেজেটের সিনেমা ‘আদিপুরুষ’-এ। সিনেমাটির অন্যতম কেন্দ্রীয় 'সীতা' চরিত্রে দেখা মিলবে তার। সিনেমার শ্যুটিং শুরু হবে মাস খানেকের মধ্যে। এ চরিত্রের জন্য বেশ পরিশ্রম করে যাচ্ছেন নায়িকা। মন দিয়েছেন পড়াশোনাতেও।

'আদিপুরুষ' টিমের এক টুইট বার্তা থেকে জানা যায়, এ সিনেমার জন্য প্রচুর পড়াশোনা করছেন কৃতি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বেশ কিছু বই পড়ছেন কৃতি। সম্প্রতি বরুণ ধাওয়ানের বিপরীতে 'ভেদিয়া' নামক সিনেমার শুটিং শেষ করে অরুণাচল প্রদেশ থেকে মুম্বাই ফিরেছেন তিনি। এছাড়াও তার হাতে আদিপুরুষসহ আরো বেশ কিছু সিনেমার শুটিংয়ের শিডউল রয়েছে।

Link copied!