‘অন্ধ’ নায়কের চরিত্রে দেখা যাবে নিরবকে

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২১, ০২:১২ পিএম

‘অন্ধ’ নায়কের চরিত্রে দেখা যাবে নিরবকে

এবার সিনেমায় ‘অন্ধ’ নায়কের চরিত্রে দেখা যাবে নিরবকে। নতুন এই সিনেমার জন্য আবারও বছর খানেক পর জুটি বেধেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক-নায়িকা নিরব ও বুবলি। 

সিনেমার নাম ‘চোখ’। শাপলা মিডিয়ার ব্যানারে এটি পরিচালনা করতে যাচ্ছেন আসিফ ইকবাল জুয়েল। চিত্রনাট্য করেছেন অনামিকা মন্ডল। সিনেমায় নিরব-বুবলির সাথে থাকবেন রোশান। 

চলতি ফেব্রুয়ারি মাসের ২০তারিখ থেকে সিনেমার শ্যুটিং শুরু হবে, বলে দ্য রিপোর্টকে জানিয়েছেন নিরব। 

এটি একটি কর্পোরেট টাইপের ফিল্ম হবে, তাই বেশিরভাগ শুটিং অফিস, আদালত, মিটিংরুম এসব জায়গাতেই হবে। 

নতুন সিনেমা নিয়ে অভিনেতা নিরব দ্য রিপোর্টকে বলেন, “ছবিটি নিয়ে এক্সাইটমেন্ট কাজ করছে। একদিকে পরিচালকের প্রথম ছবি এটি, অপরদিকে আমি, বুবলি এবং রোশান তিনজনই একসাথে থাকবো এই ছবিতে। তার জায়গা থেকে তিনি এফোর্ট দিবেন এবং আমাদের জায়গা  থেকে আমরাও সর্বোচ্চ এফোর্ট দিবো। এছাড়াও ছবিটির গল্প খুব ভালো। আশা করি ভালো কিছু হবে”। 

বুবলির সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে নিরব বলেন, “বুবলির সাথে আমার কাজের অভিজ্ঞতা ভালো। শাকিব খান ছাড়া প্রথমবার বুবলি আমার সাথে কাজ করেছে সৈকত নাসির এর পরিচালয়া। ‘ক্যাসিনো’ ছবিতে কাজ করেছি আমরা। কিন্তু পরিস্থিতির জন্য ছবিটি মুক্তি পায়নি। আশা করছি, সব কিছু স্বাভাবিক হলে ছবিটি মুক্তি পাবে”।

এছাড়াও তিনি জানিয়েছেন, বর্তমানে ‘কসাই’ ছবির শ্যটিং নিয়ে ব্যস্ত আছেন। চলতি মাসের শেষের দিকে ‘চোখ’ সিনেমার শ্যটিং শুরু হলে ব্যস্ততা আরও বাড়বে। 

 

 

 

Link copied!