‘অভিনন্দন, শুভকামনা’ প্রাক্তন স্বামীর বিয়ের ছবিতে ফারিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩, ২০২২, ০৩:৩২ পিএম

‘অভিনন্দন, শুভকামনা’ প্রাক্তন স্বামীর বিয়ের ছবিতে ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ভালোবেসে প্রেমিক হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু সংসার দীর্ঘতর হয়নি। এক বছর ৯ মাস টিকে তাদের সেই সংসার।

বিচ্ছেদ ভুলে এই অভিনেত্রী নতুন করে ঘর বেঁধেছেন জাহিন রহমানের সঙ্গে। চলতি বছরের মে মাসে সে খবর গণমাধ্যমে এসেছে। যদিও এই বিয়ের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এই অভিনেত্রী।

নতুন খবর হচ্ছে ফের বিয়ে করেছেন শবনম ফারিয়ার সাবেক স্বামী হারুনুর রশীদ অপু। নতুন স্ত্রীর নাম নওরিন আহমেদ। তিনি তরুণ উপস্থাপিকা ও মডেল । অন্তর্জালে সেই ছবি দিয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন শবনম ফারিয়া।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিতে প্রাক্তন স্বামীর বিয়ের ছবি যুক্ত করে ফারিয়া লিখেছেন, ‘অভিনন্দন, শুভকামনা।’

অন্যদিকে, অপু তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করে রেখেছেন। তবে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখনো সচল। স্টোরিতে নববধূর একটি ছবি শেয়ার করেছেন অপু। 

 

Link copied!