সম্প্রতি ওমরাহ করে দেশে ফিরেছেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহী। এফডিসিতে এসেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সম্প্রতি ডা. মুরাদ হাসানের সঙ্গে ফাঁস হওয়া কল রেকর্ড নিয়েও।
তিনি বলেন, “আগে বলেছি এখনও বলছি- ওই সময়ে কিছুই করার ছিল না আমার। আপনারা ভাবুন, এমন পরিস্থিতিতে ওই রকম পজিশনের একজন এভাবে কথা বললে তার বিপরীতে কী করার থাকে!”
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে দৈনিক সমকালের অনলাইন সংস্করণ।
মাহি আরও বলেন, “একটা মাতাল মানুষ, তার সঙ্গে কথা বাড়ানো তো বোকামি ছাড়া কিছুই নয়। এই রকম ফোন তো একদিন আসেনি, আরও অনেক এসেছে। আমার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করতাম। তাদের একটা ভয় কাজ করতো, চুপ থাকতে বলতেন। এভাবেই পাশ কাটিয়ে গিয়েছি। দেখেন আমি তখন ফেসবুকে লাইভে আসতে পরতাম। হইচই হতো। কিন্তু আমার ইমেজ, পরিবারের ইমেজ ও নিরাপত্তার বিষয়টিও তো দেখতে হয়। যে খারাপ সে তার শাস্তি পেয়েছে।”