বিটিভি
প্রান্তিক শিল্পীদের নিয়ে সংগীতানুষ্ঠান ‘একুশের গান’ সাজানো হয়েছে দেশের খ্যাতনামা গীতিকারদের লেখা ৮টি মৌলিক গান দিয়ে। প্রচার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। একুশে ফেব্রুয়ারির কবিতা নিয়ে বিশিষ্ট কবিদের অংশগ্রহণে আড্ডামূলক অনুষ্ঠান ‘বাংলা আমার পরিচয়’ প্রচার হবে সন্ধ্যা ৭টায়। বিশেষ নাটক ‘আন্ধারকাঠির উজ্জ্বল’ প্রচার হবে রাত ৯টায়। বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘ইতিহাস কথা কয়’ প্রচারিত হবে রাত ১০টা ২০ মিনিটে। নৃত্যে অংশ নিয়েছেন ওয়ার্দা রিহাব ও তার দল। ‘ভাষার গান’ প্রচারিত হবে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে। গাইবেন রেজওয়ান চৌধুরী বন্যা, তিমির নন্দী, রফিকুল আলম, প্রিয়াংকা গোপ, স্বরলিপি, বিমান চন্দ্র বিশ্বাস, সাব্বির, রাজীব, প্রিয়াংকা বিশ্বাস ও স্মরণ।
চ্যানেল আই
বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হবে ভাষা আন্দোলন নিয়ে নির্মিত কালজয়ী বাংলা চলচ্চিত্র জহির রায়হানে ‘জীবন থেকে নেয়া’। অভিনয় করেছে সুচন্দা, রাজ্জাক, রোজী আফসারী, শওকত আকবর, রওশন জামিল, খান আতাউর রহমান, আনোয়ার হোসেন, আমজাদ হোসেন, বেবী জামান প্রমুখ। ইমরাউল রাফাতের রচনায় ও পরিচালনায় নাটক ‘শব্দ’ দেখানো রাত ৭টা ৫০ মিনিটে।
এটিএন বাংলা
আলোচনা অনুষ্ঠান ‘অমর একুশ’ প্রচার হবে রাত ৮টায়। বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর সঞ্চালনায় অংশ নিয়েছেন ভাষাসৈনিক কবি সাবির আহমেদ চৌধুরী, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিটের মহাপরিচালক অধ্যাপক ড. জীনাত ইমতিয়াজ আলী। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘মূল্যায়ন’। অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, শশী, আশরাফুল আশীষ ও প্রান্তি।
আরটিভি
রাত ৮টায় প্রচার হবে ইমরাউল রাফাতের পরিচালনায় ভাষার নাটক ‘বর্ণ’। অভিনয় করেছেন জোভান ও শেহতাজ।
বাংলাভিশন
‘একুশ আমার অহংকার’ অনুষ্ঠানটি প্রচার হবে বিকেল ৫টা ৩০ মিনিটে। অতিথি গবেষক ও বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান। সংগীত পরিবেশন করেছেন দেবলীনা সুর। অনুষ্ঠানটি সঞ্চালনা ও আবৃত্তি করেছেন সাকিলা মতিন মৃদুলা।
এনটিভি
বিকেল ৪টা ৩০ মিনিটে আবৃত্তি অনুষ্ঠান ‘আগুন রঙের পাখি’। শারমিন লাকীর উপস্থাপনায় অংশ নেবেন কাজী বুশরা, নাজ সঙ্গীতা, তিথি নাজনীন, তামান্না তিথি ও শারমিন লাকী। রাত ৯টা ৩০ মিনিটে দেখবেন একুশের বিশেষ নাটক ‘সম্পদ’। হাবিব শাকিলের পরিচালনায় অভিনয় করেছেন জাকিয়া বারী মম, জেবুন্নেসা সোবহান, মুকিত জাকারিয়া, সিয়াম নাসির প্রমুখ। আগামীকাল রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ভাষার নাটক ‘স্বরে অ’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয়ে সুমাইয়া শিমু, ইমন, দিলারা জামান, জিয়াউল হাসান কিসলু প্রমুখ।
আরটিভি
মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘র্বণ’। শফকিুর রহমান শান্তনুর রচনা ও ইমরাউল রাফাত পরচিালনায় মাতৃভাষা দিবসের এই বিশেষ নাটকে অভিনয় করেছেন অভিনেতা জোভান ও শহেতাজসহ আরো অনেকে। রবিবার রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।
মাছরাঙা টেলিভিশন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নাটকে ‘আমার বর্ণমালা’। নাটকটিতে গুণী অভিনেতা তারিক আনাম খানের সঙ্গে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। সীমান্ত সজলের রচনা ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন কায়েস চৌধুরীসহ আরও অনেকে। ২১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশন রাত ৮ টায় রয়েছে বিশেষ নাটক ‘আমার বর্ণমালা’।
দীপ্ত টিভি
‘শিকড়ের ভাষা’ দীপ্ত টিভিতে প্রচারিত হবে ২১ ফেব্রুয়ারি রাত ১১টায়। সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রী লিও গ্ল্যাভিন, নোভা স্কোশিয়ার প্রধানমন্ত্রী স্টিফেন ম্যাকনিলের পক্ষ থেকে ২১ শে ফেব্রুয়ারীকে নোভা স্কোশিয়া প্রদেশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই কানাডা প্রবাসী চলচ্চিত্র নির্মাতা নাদিম ইকবাল নির্মাণ করেন প্রামাণ্যচিত্র 'শিকড়ের ভাষা'। সেখান থেকেই নাটকটির নাম ঠিক করা হয়েছে।
এছাড়াও মুক্তিযুদ্ধ যাদুঘরে আয়োজন করা হয়েছে বেশ কিছু বিষয়।
মুক্তিযুদ্ধ যাদুঘর
মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১শে ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ যাদুঘরে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। প্রদর্শনীর সময়সূচী প্রতিদিন বিকেল ৪.০০টা ও সন্ধ্যা ৭.০০টায়। বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি একজন ত্যাগী বামপন্থী নেতার জীবনী নিয়ে যাঁকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকারেরা হত্যা করে। ২ ঘন্টা ১৭ মিনিট দৈর্ঘ্যরে চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল, চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান, সম্পাদনায় ছিলেন মহাদেব শী, শিল্প নির্দেশনা ও প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ, আবহসঙ্গীতে সৈয়দ সাবাব আলী আরজু, পোষাকে চিত্রলেখা গুহ ও মেক আপে মোহাম্মদ বাবুল। সহকারী পরিচালক ছিলেন রানা মাসুদ, সৈয়দ সাবাব আলী আরজু ও সগীর মোস্তফা।