‘কেসারিয়া’গাইলেন আলিয়া, পাশে বসে রণবীরের উল্লাস!

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৮, ২০২২, ০৪:২৬ পিএম

‘কেসারিয়া’গাইলেন আলিয়া, পাশে বসে রণবীরের উল্লাস!

বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। এই জুটি এখন জীবনের দারুণ সব মুহূর্ত উপভোগ করছেন। একদিকে তাদের প্রথম সন্তান আগমনের অপেক্ষা অন্যদিকে এই জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’মুক্তির অপেক্ষা। দুইয়ে মিলে ব্যস্ত সময় পার করছেন তারা। সিনেমার প্রচারণার জন্য বিভিন্ন স্থানে যাচ্ছেন। সে সময় মুম্বাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ে আলিয়া ‘কেসারিয়া’গানের দুই লাইন গেয়ে শোনালেন। পাশে রণবীর বসে হাততালি দিয়ে উল্লাস করছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়ার গান গাওয়া ভিডিওটি ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায় মুম্বাইয়ের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বে (আইআইটি) এর স্টেজে  ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার অরিজিৎ সিংয়ের গাওয়া ‘কেসারিয়া’ গান গেয়ে শোনান সবাইকে। রণবীর কাপুরের পাশে বসে এই রোমান্টিক গানটি শোনান। রণবীর হাত তালির পাশাপাশি মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আলিয়ার দিকে। 

সেখানে উপস্থিত শিক্ষার্থীরাও আলিয়ার সঙ্গে কণ্ঠ মেলান। গানে আলিয়ার দখল অনেক আগে থেকেই। এর আগেও, আলিয়া তার 'হাইওয়ে' সিনেমার মাধ্যমে গানে আত্নপ্রকাশ করেন। ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ সিনেমাতে গান গেয়েছিলেন তিনি।

Link copied!