‘দিন: দ্য ডে’ ছবির বাজেট ১০০ কোটি নয়, ৪ কোটি টাকা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২২, ২০২২, ০৯:৩৫ পিএম

‘দিন: দ্য ডে’ ছবির বাজেট ১০০ কোটি নয়, ৪ কোটি টাকা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা, প্রযোজক অনন্ত জলিল তার সম্প্রতি মুক্তি পাওয়া ‘দিন: দ্য ডে’ সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা দাবি করলেও প্রকৃত বাজেট ছিল ৫ লাখ মার্কিন ডলার। ২০১৮ সালে সম্পাদিত চুক্তি অনুযায়ি বাংলাদেশি মুদ্রায় এর পরিমান চার কোটি টাকার একটু বেশি( ১ ডলার সমান ৮৫ টাকা ধরলে)।

‘দিন: দ্য ডে’ চলচ্চিত্রটির সহ-প্রযোজক ও পরিচালক মোর্তজা অতাশ জমজম ইনস্টাগ্রামে 'দিন দ্য ডে' সিনেমার চুক্তিপত্র প্রকাশের পর এমন তথ্য জানা গেছে।

পরিচালক এই চুক্তিপত্র প্রকাশের পাশাপাশি অনন্তের বিরুদ্ধে বকেয়া অর্থ পরিশোধ না করা, চিত্রনাট্য ও শুটিং লোকেশন পরিবর্তনসহ একাধিক অভিযোগ তুলেছেন।

পরিচালক মোর্তজা অতাশ জমজম ইনস্টাগ্রামে 'দিন দ্য ডে' সিনেমার চুক্তিপত্র প্রকাশের পর এ বিষয়ে সিনেমার নায়ক ও প্রযোজক অনন্ত জলিল একটি গণমাধ্যমকে বলেন, “'সেই পরিচালক(মোর্তজা অতাশ জমজম) তো বাংলায় লিখতে পারে না। বাংলাদেশ থেকে কেউ তাকে পরিচালনা করছে। তারা চাচ্ছেন আমি যেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে না থাকি। আর সিনেমা না বানাই। তাদের কথায় সরে যায়। আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমি পরিচালক সঙ্গে কথা বলে তারপর বিস্তারিত জানাব।'

Link copied!