‘নিজেকে সুপারস্টার ভাবে! শাখরুখ-কন্যাকে নিয়ে ফের ট্রোল

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২২, ১১:১৭ এএম

‘নিজেকে সুপারস্টার ভাবে! শাখরুখ-কন্যাকে নিয়ে ফের ট্রোল

বলিউডের তারকা সন্তানদের মধ‍্যে প্রথম সারিতে শাহরুখ-কন্যা সুহানা খানের নাম থাকবে। বলিউড বাদশাহ’র একমাত্র আদুরে কন‍্যা খুব শীঘ্রই পা রাখবেন ইন্ডাস্ট্রিতে। জয়া আখতারের ‘দ‍্য আর্চিস’ ছবিতে মুখ‍্য চরিত্রে রয়েছেন সুহানা‌। বাবার অভিনয় প্রতিভা তো বিশ্বখ‍্যাত। মেয়ে হয়ে বাবার কতটুকু গুণ পেয়েছেন সুহানা, তাও স্পষ্ট হয়ে যাবে প্রথম ছবিতেই।

তবে আপাতত ছবি মুক্তির আগে বেশ অনেকটা সময় রয়েছে। তাই পুরোপুরি ভাবে ব‍্যস্ত জীবনে পা রাখার আগে জীবনটা উপভোগ করে নিচ্ছেন সুহানা। অতি সম্প্রতি লন্ডন থেকে মুম্বই ফিরেছেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিও দেখতে এখানে ক্লিক করেন

বিমানবন্দরে কিং খান কন‍্যাকে দেখেই ভিড় করে আসেন পাপারাৎজি। তাদের তোলা ভিডিও এখন ভাইরাল নেটমাধ‍্যমে।

গত বৃহস্পতিবার বিদেশ থেকে ফিরেছেন সুহানা খান। ক্রপ টপ আর ব্যাগি ট্রাউজার পরে বিমান বন্দর থেকে বের হচ্ছিলেন সুহানা খান। দোষ এটুকুই! আর সে জন্য তাঁকে যা নয় তাই শুনতে হয় সুহানা খানকে।

ওইদিন বিমানবন্দরে তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। ক্রপ টপ-ব্যাগি ট্রাউজার পরা সুহানার হাতে জ্যাকেট। কাঁধে পিচ রঙের ব্যাগ। সেই নিয়েই ফের সরব নেট মাধ্যম। কেউ মন্তব্য করে লিখলেন, ‘এ তো জুনিয়র মালাইকা অরোরা!’ কেউ লিখেছেন, ‘এঁরা নিজেদের সুপারস্টার ভাবেন।’

জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ ছবিতে অভিনয় করছেন সুহানা। সাতটি চরিত্র এবং তাদের জীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে তৈরি জোয়ার 'দ্য আর্চিস'। এই ছবি দিয়েই শাহরুখ-তনয়া সুহানা খান, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ এবং শ্রীদেবী-কন্যা খুশি কাপুরের হাতেখড়ি হচ্ছে। সঙ্গে থাকছেন মিহির অহুজা, ডট, যুবরাজ মেন্দা এবং বেদং রায়না।

এই ছবি নিয়ে নেটিজনদের একজন লিখেছেন, ‘তারকা-সন্তান আর তারকার মধ্যে অনেক ফারাক। এর পর আপনারা বলবেন, স্বজনপোষন শেষ হয় না। হবেই বা কী করে? আপনারা তো আগেই এঁদের তারকা বানিয়ে দেন।’ অন্য এক জন লিখলেন, ‘পুরোটাই বাপের ক্ষমতা। বাকি আর কিচ্ছু নেই। এত মাথায় তুলবেন না।’

প্রসঙ্গত, কিছুদিন আগে খবর ছড়িয়েছিল, অগ‍্যস্ত নন্দার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সুহানা। অগ‍্যস্ত আসলে সুহানারই সহ অভিনেতা। ‘দ‍্য আর্চিস’ ছবিতে আর্চির ভূমিকায় রয়েছেন তিনি আর ভেরোনিকার চরিত্রে দেখা যাবে সুহানাকে। দুজনের সম্পর্কটা যে পেশাগত ভদ্রতার বাইরেও আরো এগিয়েছে তার প্রমাণ মিলল আরেক ঘটনায়। মুম্বইয়ের এক রেস্তোরাঁয় ডেটে গিয়েছিলেন দুই তারকা সন্তান।

Link copied!