সঞ্জয়ের ‘বায়োপিক’-এ সিয়াম-পরী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২১, ১২:৩৪ পিএম

সঞ্জয়ের ‘বায়োপিক’-এ সিয়াম-পরী

বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ এবং আলোচিত অভিনেত্রী পরীমনি। আবারও জুটি বেঁধে হ্যাট্রিক করলেন সিয়াম-পরী। ‘বিশ্বসুন্দরী’ এবং ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির পর ‘বায়োপিক’ ছবি দিয়ে আবারও বড় পর্দায় দেখা মিলবে এই জুটির।'ট্রল', 'যে শহরে টাকা উড়ে' ও 'শিফট'- নাটকগুলো নির্মাণের পর আলোচনায় আসেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। এবার তিনি নির্মাণ করছেন চলচ্চিত্র। নাম 'বায়োপিক'।  সঞ্জয় সমদ্দারের প্রথম ছবিতে থাকছেন সিয়াম-পরী। প্রথম ছবি নিয়ে নির্মাতা সঞ্জয় অনেক আনন্দিত। ছবি নিয়ে নির্মাতা বলেছেন, ‘'সিনেমাটির চিত্রনাট্যের কাজ চলছে। ওয়েব কন্টেন্ট ও নাটক যে কয়টিই নির্মাণ করেছি দর্শকদের ভালোবাসা পেয়েছি। তাদের ভালোবাসার শক্তি নিয়েই এবার সিনেমা। দর্শকরা পছন্দ করবেন এমন একটি সিনেমা বানাতে চাই। বেঙ্গল মাল্টিমিডিয়াকে ধন্যবাদ তারা আমার ওপর আস্থা রেখেছেন।'

জানা গেছে, ‘বায়োপিক’ ছবির শ্যুটিং ঈদের পরে শুরু হবে। ছবিতে সিয়াম রাহুল চরিত্রে আর পরীমনি রূপা মির্জা চরিত্রে অভিনয় করবেন। যৌথভাবে ছবিটির চিত্রনাট্য করছেন ইশতিয়াক অয়ন, স্বরুপ চন্দ দে ও সঞ্জয় সমাদ্দার। ১৪ মার্চ ‘বায়োপিক’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম আহমেদ এবং পরীমনি।

ইতোমধ্যে অভিনেতা সিয়াম আহমেদের অভিনীত ‘অপারেশন সুন্দরবন’-র সকল কাজ শেষে এখন মুক্তির অপেক্ষায় আছে। অপরদিকে অভিনেত্রী পরীমনির অভিনীত ‘স্ফুলিঙ্গ’ ছবি মুক্তি পারে ১৯ মার্চ। গতবছর এই জুটির ছবি ‘বিশ্বসুন্দরী’ ভালো জনপ্রিয়তা পেয়েছে। পরিচালনায় ছিলেন চয়নিকা চৌধুরী। মুক্তির ১৪ সপ্তাহ পর এখনও বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি।

Link copied!