‘সন্তান জন্ম দেওয়ার এত দরকার কেন?’-পরীমনিকেই বললেন তাসলিমা!

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১২, ২০২২, ০৭:০২ পিএম

‘সন্তান জন্ম দেওয়ার এত দরকার কেন?’-পরীমনিকেই বললেন তাসলিমা!

“সন্তান জন্ম দেওয়ার এত দরকার কেন? মেয়েরা, এমনকী প্রতিষ্ঠিত, সমাজের নানা নিয়ম ভেঙে ফেলা সাহসী মেয়েরাও, তিরিশ পার হলেই সন্তান জন্ম দেওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে!”

মঙ্গলবার রাত থেকে তসলিমা নাসরিনের এই পোস্ট প্রশ্ন তুলে দিয়েছে, নাম না করে বাংলাদেশের প্রথম সারির নায়িকা পরীমণিকেই কি আক্রমণ করলেন তিনি? সোমবার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ফেসবুকে নিজেই জানান পরীমনি। সঙ্গে সঙ্গে তোলপাড় দুই বাংলা।

https://www.facebook.com/nasreen.taslima/posts/2580183825459393

পরী জানান, তিনি অভিনেতা শরিফুল রাজের সন্তান গর্ভে ধারণ করেছেন। ওই দিনই রাজ-পরীর গোপন বিয়ের খবরও জানেন সবাই। তার পরেই তসলিমার পোস্ট নজরে পড়ে সবার। দুই তারকার অনুরাগীদের অনুমান, এই পোস্ট সম্ভবত বাংলাদেশি নায়িকার উদ্দেশেই লেখা।

যৌন হেনস্থা থেকে মাদক মামলা--- সম্প্রতি পরীমণির জীবনে ঘটে যাওয়া একের পর এক অঘটনে তাকে খোলাখুলি সমর্থন জানিয়েছেন তসলিমা নাসরিন। পরীমণির সাহস তাকে মুগ্ধ করেছিল সে সময়ে। তার পরেই বাকি মেয়ের মতোই গোপনে বিয়ে এবং প্রকাশ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়া বোধ হয় ব্যতিক্রমী নায়িকার থেকে আশা করেননি তিনি।

তসলিমা যে কোনও বিষয়েই তার মতপ্রকাশের জন্য বেছে নেন ফেসবুককে। এ বারেও তার অন্যথা হয়নি। লেখিকার মতে, “এই ব্যাকুলতা কতটা নিজের জন্য, কতটা পুরুষতান্ত্রিক রীতিনীতি মানার জন্য? আমি কিন্তু মনে করি নিজের জন্য নয়। মেয়েরা সন্তান জন্ম দিতে চায় সমাজের দশটা লোকের জন্য। বাল্যকাল থেকে শুনে আসা, শিখে আসা 'মাতৃত্বেই নারীজন্মের সার্থকতা' জাতীয় বাকোয়াজ মস্তিস্কে কিলবিল করে বলেই মনে করে ইচ্ছেটা বুঝি নিজের।”

Link copied!