‘সেলফি’ দিয়ে অক্ষয়ের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৬:৩৯ পিএম

‘সেলফি’ দিয়ে অক্ষয়ের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!

মুক্তির অপেক্ষায় আছে বলিউডের জনপ্রিয় নায়ক অক্ষয় কুমার ও ইমরান হাশমির সিনেমা ‘সেলফি’। ‘সেলফি’ আসার আগেই ‘সেলফি’ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নিজের নাম লেখালেন অক্ষয় কুমার। 

মুম্বাইয়ে ‘সেলফি’র প্রচার করতে ভক্তদের জন্য ‘গ্র্যান্ড মিট’-এর আয়োজন করেছিলেন অক্ষয়। সেখানেই তুলেছেন একের পর এক সেলফি। তিন মিনিটে ১৮৪টি ‘সেলফি’ তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নামের জায়গা করে নিলেন এই বলিউড তারকা। 

রেকর্ড গড়ার দিনে ভক্তদের সাথে মঞ্চে ছবিটির ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানে নেচেছেনও তিনি। ‘সেলফি’ ছবিতে নতুন করে ব্যবহার করা হয়েছে গানটি।

তিন মিনিটে সর্বোচ্চ সেলফি তোলার রেকর্ডটি এর আগে ছিল আমেরিকার জেমস স্মিথের। তিনি তিন মিনিটে ১৬৮টি সেলফি তুলেছিলেন।

এবার দেখা যাক, সেলফি দিয়ে বক্স অফিস রেকর্ডও ভেঙে চুরমার করতে পারেন কি না অক্ষয়!

Link copied!