‘স্টাইলিশ স্টার’ আল্লু অর্জুনের জন্মদিন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৮, ২০২১, ১২:৩৪ পিএম

‘স্টাইলিশ স্টার’ আল্লু অর্জুনের জন্মদিন

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের ৩৮তম জন্মদিন আজ। ১৯৮৩ সালে ৮ এপ্রিল কেরেলাতে জন্মগ্রহণ করেন তিনি। নাচ, গান আর অভিনয়ে দর্শক নন্দিত অভিনেতা আল্লু অর্জুন। তেলেগু ভাষাভাষী চলচ্চিত্রের একজন শক্তিমান অভিনেতা তিনি। অভিনয়ের পাশাপাশি নাচের জন্যও বেশ কয়েকবার তিনি পেয়েছেন সেরার পুরস্কার। তিনি সকলের কাছে ‘স্টাইলিশ স্টার’ নামেও পরিচিত।

২০০১ সাল থেকে নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। প্রতি বছরই একটি কিংবা দুটি চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের জন্য। একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দেয়া আল্লু অর্জুনের রয়েছে অগণিত ভক্ত। শুধু দক্ষিণ ভারত নয়, পুরো ভারত জুড়ে আছে তার ভক্ত। ভারতের বাইরে বাংলাদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত। আর তাই সোশ্যাল মিডিয়াতে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এ নায়ক।

পারাগু ও ভিদাম ছবিতে অভিনয়ের জন্য দুইটি ফিল্মফেয়ার সেরা তেলেগু অভিনেতার পুরস্কার পান আল্লু। আরিয়া ও পারাগু এর জন্য দুইটি নন্দী বিশেষ জ্যুরি পুরস্কার পেয়েছেন। তিনি গান্ত্রোত্রী চলচ্চিত্রে অভিনয় করে সিনেমা এ্যাওয়ার্ডের সেরা নবাগত পুরস্কার জিতে নেন। আল্লু অর্জুন সেভেন আপ, কোলগেট, ওলেক্স, জয়ালুক্কাস, হিরো মোটোকাপ, সেভেন আপ এবং হটস্টার এর শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন।

২০১১ সালের ৬ মার্চ অর্জুন হায়দ্রাবাদে রাজনীতিবীদ এবং দক্ষিণ ভারতীয় চলচিত্রের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্নেহা রেড্ডিকে বিয়ে করেন। ২০১৩ সালে অর্জুন-স্নেহার সংসার ভাঙনের গুঞ্জন ওঠে। কিন্তু অর্জুন সংবাদ মাধ্যমের কাছে জানান এটা শুধু গুঞ্জন, কোন সত্যতা নেই। তাদের দুটি সন্তান রয়েছে। তাদের ছেলে সন্তানের নাম আল্লু আয়ান এবং মেয়ে সন্তানের নাম আল্লু আরহা।

Allu Arjun celebrates Dussehra with wife Sneha and kids, shares adorable  family photo - Movies News

করোনা পরিস্থিতির জন্য জন্মদিনকে ঘিরে কোন আয়োজন করেননি এই ভিনেতা। তবে ভক্তদের নিরাশও করেননি। তার নতুন কোন সিনেমার কথা সামনে আসা মানেই হচ্ছে ভক্তদের কাছে প্রাপ্তি। তাই গতকাল তার নতুন সিনেমার পরিচিত অনুষ্ঠান আয়োজন করেছে সীমিত পরিসরে আয়োজনের মাধ্যমে। সিনেমার নাম ‘পুষ্পা রাজ’। পরিচালক সুকুমার স্পীচ আল্লু অর্জুনের জন্মদিনের বিষয়টি মাথায় রেখে এইদিন ঠিক করেছেন সকলের সামনে সিনেমাটি পরিচয় করিয়ে দেওয়ার জন্য। অনুষ্ঠানে কেক কেটেছেন আল্লু অর্জুন। সেই সাথে সকলের উদ্দেশ্যে নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি।

Link copied!