ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১২, ২০২৩, ০৬:১৪ পিএম

ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

ইংল্যান্ডকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ৪ উইকেটে হারাল বাংলাদেশ। ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। ১ ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে টাইগাররা। বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে অবিশ্বাস্য অর্জন বাংলাদেশের। 

বাংলাদেশ এর আগে কোনো ফরম্যাটের সিরিজে ইংল্যান্ডকে হারাতে পারেনি। এই প্রথম বাংলাদেশ জয় পেল। প্রথমবার টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল তারা। আর প্রথমবারেই বাজিমাত। 

১১৮ রানের টার্গেট ছিল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পিচ যেমনই হোক। এই টার্গেট চেজ করা কঠিন কিছু ছিল না। বাংলাদেশ খেই হারিয়েছে বটে। তবে ম্যাচের মধ্যেই ছিল তারা। ১৮.৫ ওভারে জয়ের বন্দরে নোঙর করে তারা (১২০/৬)। নাজমুল হোসেন শান্ত ৪৬ ও ২টি চারে জয় এনে দেয়া তাসকিন ৮ রানে অপরাজিত ছিলেন।

ইংল্যান্ডের সংগ্রহ অল্প ছিল। কিন্তু বাংলাদেশের ব্যাটিং ছিল নড়বড়ে। দুই ওপেনার লিটন ও রনি সমান ৯ রানে সাজঘরে ফিরেছেন। 

May be an image of 4 people and text

প্রথম টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। চট্টগ্রামের ওই ম্যাচে শান্ত ৫১ রানের ইনিংস খেলেছিলেন। ম্যাচসেরা হন তিনি। পরের ম্যাচেও বাংলাদেশের জয়ের নায়ক সেই শান্ত। 

এছাড়া বাংলাদেশের তৌহিদ ১৭ ও মেহেদী মিরাজ ২০ রান করেছেন। অধিনায়ক সাকিব কোনো রান করতে পারেনি। বাংলাদেশকে চাপে ফেলেছিলেন ইংল্যান্ডের পেসার জফরা আর্চার। যিনি ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন। 

সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি ১৪ মার্চ এই মিরপুরে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ ইংল্যান্ড ২-১ ব্যবধানে জিতলেও টি টোয়েন্টি সিরিজে হেরে গেল তারা। 

বিস্তারিত আসছে.......... 

 

Link copied!