এবার নিউজিল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ১১:১৯ পিএম

এবার নিউজিল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশ

কেপটাউনে ১৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে টাইগ্রেসরা ৮ উইকেট হারিয়ে ১১৮ রান করতে সক্ষম হয়। নারী টি টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন হারে এক ম্যাচ হাতে থাকতেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

নিয়মরক্ষার ম্যাচে আগামী মঙ্গলবার জ্যোতিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এর আগে বাংলাদেশের নারী দল শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল। পরের রাউন্ডে আর যাওয়া হলো না বাংলাদেশের।  

Link copied!