তিন ম্যাচের ওয়ানডে দিয়ে আগামী মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।
সূচি অনুযায়ী ১৮ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দু’টি ওয়ানডে হবে ২০ এবং ২৩ মার্চ। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২৬, ২৮ এবং ৩০ মার্চ টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ থেকে ৮ মার্চ একমাত্র টেস্টটি হবার কথা রয়েছে। তবে অন্য একটি সূত্র বলছে, তারিখ পরিবর্তন হতে পারে। ৩ এপ্রিল থেকে টেস্টটি শুরু হতে পারে।