লিওনেল মেসি আজ খেলবেন না এটা জানা কথা ছিল। কিন্তু প্যারিসের পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে হাজির ছিলেন তিনি। তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত ছিলেন। পরিচয় পর্ব হয়েছে। মেসি শুভেচ্ছা বক্তব্য রেখেছেন খেলার আগে। আর এ সময় মেসির পাশে ছিলেন ক্লাবে এই মৌসুমে আসা আশরাফ হাকিমি, জিনি উইনজালডাম, ডোনারুমা ও সার্জিও রামোস।
প্যারিস সেইন্ট জার্মেই ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচটি জয় পেয়েছে ৪-২ গোলে। স্ট্রসবার্গকে তারা সহজে হারাতে পেরেছে। ইকার্ডি,এমবাপ্পে, ড্রাক্সলার ও সারাবিয়া গোল করেছেন। চলতি মৌসুমে ২টি ম্যাচের ২টিতেই জিতছে প্যারিস সেইন্ট জার্মেই।
পিএসজির শুরুটা ভাল হয়েছে। এবার অপেক্ষা মেসিদের অভিষেকের। মেসির পায়ের জাদু দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে প্যারিসবাসী।