চেমসফোর্ডে হার দেখছিল বাংলাদেশ। তামিম ইকবালের চতুর অধিনায়কত্বে জিতল টাইগাররা। নাজমুল হোসেন শান্ত কে বোলিংয়ে এনে বাজিমাত করেন। তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৫ রানে হারিয়ে ৩ ম্যাচের সিরিজ ২-০ তে জিতল বাংলাদেশ।
বাংলাদেশ ২৭৪ রানে অলআউট হয়। জবাবে আয়ারল্যান্ড ৯ উইকেটে ২৬৯ রানে থেমে যায়। মোস্তাফিজুর রহমান ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন।
বাংলাদেশ ২৭৫ রানের টার্গেট দেয়। আয়ারল্যান্ড জয়ের কক্ষপথেই ছিল। ৪১.৪ ওভারে তাদের রান ২২৫। নাজমুল হোসেন শান্ত যিনি মূলত বোলাররা না। তাকে নিয়ে আসা হয়েছিল। অধিনায়ক তামিম জুয়াটা খেলেছিলেন। আর বাজিমাত হয়েছে। তার পঞ্চম ডেলিভারিতে আউট হন সেটা ব্যাটসম্যান ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হ্যারি টেক্টর । যিনি তৃতীয় ওয়ানডেতে ৪৮ বলে ৪৫ রান করে আউট হন। এই উইকেটটি পতনের পর আয়ারল্যান্ড পথ হারায়।
মোস্তাফিজ ও হাসান মাহমুদ আয়ারল্যান্ডের মিডল ও লোয়ার অর্ডারকে দাঁড়াতে দেয়নি। মার্ক এডেইর ভয় পাইয়ে দিয়েছিলেন। যিনি ১০ বলে ২০ রান করে হাসানের বলে বোল্ড হন। মোস্তাফিজ ৪টি ও হাসান মাহমুদ ২টি উইকেট নেন।
আয়ারল্যান্ডের পল স্টারলিং ৬০ ও টাকার ৫০ রানে আউট হন। এ ম্যাচে ডকরেল ৩ রানে আউট হন। মোস্তাফিজের বলে তার ক্যাচটি নেন বদলি ফিল্ডার হিসেবে খেলতে নামা রাব্বি।
প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হলেও, দ্বিতীয়টি ৩ উইকেটে জিতেছিলো টাইগাররা। এর আগে গত মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো তামিম-সাকিবরা।
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শেষ হলো বিশ্বকাপ সুপার লিগের লড়াই। ২৪ ম্যাচে ১৫ জয়, ৮ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১৫৫ পয়েন্ট নিয়ে সুপার লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে টাইগাররা। ২৪ ম্যাচে ১৫৫ পয়েন্ট রয়েছে ইংল্যান্ডেরও। কিন্তু রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২৪ ম্যাচে ১৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বিশ^কাপ খেলবে নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে থেকে একাদশে তিনটি পরিবর্তন এনে মাঠে নামে টাইগাররা। আঙুলের ইনজুরিতে এ ম্যাচে নেই সাকিব আল হাসান। সাকিবসহ শরিফুল ইসলাম ও তাইজুল ইসলামের জায়গায় একাদশে সুযোগ হয়েছে রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরি ও মুস্তাফিজুর রহমানের। এরমধ্যে ওয়ানডেতে অভিষেক হয়েছে রনি ও মৃত্যুঞ্জয়ের।
বাংলাদেশকে তৃতীয় ওয়ানডে ম্যাচে ২৭৪ রানে অলআউট করে আয়ারল্যান্ড। লোয়ার অর্ডারের ব্যর্থতায় তিনশ পার করতে পারেনি টাইগাররা। বাংলাদেশ ৪৮.৫ ওভারে ২৭৪ রানে অলআউট হয়। তামিম দলীয় সর্বোচ্চ ৬৯ রান করেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস সমান ৩৫ রান করেন। মুশফিক ৪৫ ও মিরাজ ৩৭ রানে ফেরেন।
আয়ারল্যান্ডের মার্ক অ্যাডের ৪ উইকেট নেন ৪০ রান দিয়ে। ম্যাকব্রাইন ও ডকরেল ২টি করে উইকেট নেন। তিন ম্যাচের ওয়ানডে । বাংলাদেশ ১-০ তে এগিয়ে রয়েছে। প্রথম ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে যায়।