জামালদের অন্যরকম একদিন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৬, ২০২৩, ০৭:৪৪ পিএম

জামালদের অন্যরকম একদিন

দুই ম্যাচ সিরিজের একটিতে জিতে বেশ ফুরফুরে মেজাজে জামাল ভূঁইয়ারা। আগের দিন সেশেলসকে হারিয়ে ২৭ মাস পর ঘরের মাঠে জয় পায় বাংলাদেশ। রবিবার লাল-সবুজের পতাকা হাতে নিয়ে সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলনে নামেন জামাল-তপু বর্মনরা। জয় পাওয়ার আনন্দ আর স্বাধীনতার উৎসব মিলেমিশে একাকার সিলেট জেলা স্টেডিয়ামে।

সাধারণত লাল-সবুজ জার্সি গায়ে নিয়মিত অনুশীলন করে থাকেন ফুটবলাররা। আজ অনুশীলন শুরুর ঠিক আগে সবাই মিলে পতাকা সামনে রেখে ছবিও তুললেন। লাল সবুজের প্রতি শ্রদ্ধা আর ভালবাসায় ভরে গেল তপুদের মন। দলের অন্যতম এই ডিফেন্ডার বলেন, ‘আমরা সবসময় দেশের জন্য খেলি। লাল-সবুজ পতাকাই আমাদের প্রাণ। আমাদের ভালবাসা। আমাদের শক্তির প্রেরণা। তাই এই পতাকার জন্যই তো আমরা খেলছি।’

Link copied!