ওয়ানডের পর শ্রীলংকার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আজ সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলংকার কাছে ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। এতে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতলো শ্রীলংকা।
এর আগে ৬ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ৭ উইকেটে জিতে সিরিজে সমতা আনে শ্রীলংকা।