লিওনেল মেসি বার্সেলোনায় বেড়াতে এসেছেন। এমন খবর ও গুঞ্জন চলছেই। তার ছেলেরা নাকি এখানকার স্কুলে ভর্তি হবেন। ১৫টি সুটকেস নিয়ে হাজির হয়েছেন মেসি এমন খবর রয়েছে।
ন্যু ক্যাম্পে বার্সেলোনার খেলা ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। পুরো গ্যালারিতে মেসি! মেসি!! চিৎকার হয়েছে। সবাই চায় মেসি ফিরে আসুক। এ ম্যাচে ফেরান তোরেসের গোলে বার্সেলোনা ১-০ গোলে জয় পেয়েছে।
১১ পয়েন্ট লিড নিয়ে লা লিগা শিরোপার পথে কাতালানরা। ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট বার্সার। রিয়াল দ্বিতীয় ৬৫ পয়েন্ট নিয়ে। মৌসুমের আর ৮ ম্যাচ বাকি রয়েছে। আপাত দৃষ্টিতে বার্সেলোনা শিরোপার পথেই রয়েছে।
মেসি পিএসজি থেকে কিভাবে আসবেন? বার্সেলোনা কি এতো টাকা খরচ করতে পারবে। আর্থিক সীমা রেখা রয়েছে। পিএসজিতে মেসি যে বেতন পান সেটার ৪ ভাগের ১ ভাগে নামিয়ে তারপর তাকে আসতে হবে। মেসির আবেগ বার্সেলোনা। আজ মেসি হয়েছেন তিনি বার্সেলোনার জন্য। প্রাণের ক্লাবে ফিরে আসবেন এটা ন্যু ক্যাম্পবাসীরা চায়।