বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজ জাতীয় শোক দিবস পালন রেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৯৭৫ সালের এই দিনেজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে ধানমন্ডি ৩২ নম্বর রোডের বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয়। যা দেশের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায় হিসেবে বিবেচিত।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সুবিধাবঞ্চিতদের মধ্যে খাবার বিতরণের আগে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বোর্ডের অন্যান্য কর্মকর্তারা গভীর শ্রদ্ধার সাথে এই দিনটিকে স্মরণ করেন। এ সময় বোর্ডের কর্মকর্তাসহ বিভিন্ন দলের ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনটি শুরু হয়। এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।