মূল্যায়ন না হলে আমেরিকা চলে যেতে পারেন নাসির

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৩, ০৭:৪১ পিএম

মূল্যায়ন না হলে আমেরিকা চলে যেতে পারেন নাসির

বাংলাদেশ ক্রিকেট দলে সুযোগ না পেলে আমেরিকা চলে যেতে পারেন অলরাউন্ডার নাসির হোসেন। গুন্জন ছিলো নাসিরের কাছে প্রস্তাব এসেছে আমেরিকার হয়ে খেলার। নাসিরের কাছে জানতে চাওয়া হলে উত্তর দিয়েছেন সোজাসাপ্টা। জানিয়েছেন তাকে মূল্যায়ন না করলে কেন তিনি এখানে থাকবেন, সুযোগ না পেলে হয়তো চলে যেতে পারেন আমেরিকায়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভাল খেলেছেন। ঢাকা প্রিমিয়ার লিগেও তার স্কোর খারাপ না। আর ভাল খেলে তিনি জাতীয় দলে নিয়মিত হতে চান। তিনি বলেন,‘ আসলে আপনাকে যদি বাংলাদেশে ভালোমতো মূল্যায়ন না করে, তাহলে আপনি বাংলাদেশে কেন থাকবেন? আমার কাছে যদি এরকম অনুভূত হয় যে, আমি ভালোমতো মূল্যায়ন হচ্ছি না, আমাকে ভালোমতো মূল্যায়ন করছে না, তাহলে আমি বাংলাদেশে কেন থাকব? আমি আমেরিকায় চলে যাব। এটা তো আমি আগেও বলেছি এখনও বলছি। এই বিপিএলের পরই আমি আমেরিকা যাচ্ছি। সেখানে মাইনর লিগ খেলা আছে, সেখানে খেলতে যাচ্ছি।

নাসির হতাশ বোধ করছেন। আর বাংলাদেশ দলে আবারো সুযোগ চাইছেন সেটা তার কথা ও পারফরম্যান্সে বোঝা গেছে।   

Link copied!