লিওনেল মেসিকে ছাড়াই ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে সহজ জয় পেল প্যারিস সেইন্ট জার্মেই। অবশ্য পয়েন্ট টেবিলের ১৯ নম্বর দল ট্রয়েস। আর তাদের বিপক্ষে রবিবার ফরাসি চ্যাম্পিয়নরা ৩-১ গোলে জয় তুলে নিয়েছে।
কিলিয়ান এমবাপ্পের গোলে লিড নেয় পিএসজি। এরপর ভিটিনহা গোল করেন। ট্রয়েসের একটি গোল গোল জাভিয়ারের। ফ্যাবিয়ান রুইজ পিএসজির তৃতীয় গোলটি করেন পরে।
৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। লেন্স থেকে ৬ পয়েন্টের লিড। আবারো চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এমবাপ্পেরা। মেসি ২ সপ্তাহ নিষিদ্ধ রয়েছেন। ক্লাব কে না জানিয়ে সৌদি আরবে গিয়েছিলেন তিনি।