ফরাসি লিগ ওয়ানে সহজ জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে দুজনই গোল পেয়েছেন। লাল কার্ড খেয়ে ১০ জনের দলে পরিণত হওয়া লেন্স হারল ৩-১ গোলে। পিএসজির অপর গোলটি ভিতিনহার।
এই জয়ে লিগ শিরোপার আরো কাছে পিএসজি। ৩১ ম্যাচে ৭২ পয়েন্ট তাদের। ৯ পয়েন্টের লিড এখন প্যারিসিয়ানদের। আবার তারা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এটা প্রায় নিশ্চিত।
লিগ ওয়ানে এখন কিলিয়ান এমবাপ্পের ১৩৯ গোল। পিএসজির ইতিহাসে লিগ ওয়ানে সর্বোচ্চ গোলের মালিক তিনি। এডিনসন কাভানির ১৩৮ গোলের রেকর্ড ভেঙেছেন তিনি।