২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মৃত্যু হয় আর্জেন্টিনার ফুটবল তারকার। চিকিৎসার দায়িত্বে অবহেলার জন্য আট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এরপর তদন্ত শুরু করে আর্জেন্টিনা প্রশাসন। দেশের আপিল কোর্টের তরফে জানানো হয়, ট্রায়াল শুরু হবে অভিযুক্ত আট জনের।
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ম্যারাডোনার। চিকিৎসকদের একাংশের অভিমত, ম্যারাডানার শারীরিক সমস্যা থাকলেও সেগুলো প্রাণঘাতী ছিল না। তাই ম্যারাডোনার মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।