রড্রিগো ও ভালভার্দের গোলে ডার্বি জিতল রিয়াল মাদ্রিদ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২২, ০২:৫৩ এএম

রড্রিগো ও ভালভার্দের গোলে ডার্বি জিতল রিয়াল মাদ্রিদ

অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকরা কাচের বোতল ছুঁড়ে মেরেছে। এছাড়া বর্ণবাদী আচরণ তো করেছেই ভিনিসিয়াস ও রড্রিগোকে দেখে। তাদের মাঠে খেলা। ওয়ান্ডা মেট্রোপলিটানোতে অবশ্য ভিনিসিয়াস গোল পাননি। কপাল খারাপ বলতে হবে। দারুণ ‍সুযোগ পান তিনি। তবে রড্রিগো ও ভালভার্দে গোল করেছেন। অ্যাটলেটিকোর হারমোসো ৮৩ মিনিটে গোল করেন। রিয়াল মাদ্রিদ ২-১ গোলে মাদ্রিদ ডার্বি জিতেছে। তবে পরিতাপের বিষয় অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন হারমোসো। 

লা লিগায় ৬ ম্যাচে পুরো ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো বেশ পিছিয়ে রয়েছে। ৬ ম্যাচে ১০ পয়েন্ট অর্জন করতে পেরেছে তারা। 

ম্যাচের ১৮ মিনিটে রড্রিগো গোল করেন। ৩৬ মিনিটে ভালভার্দে ব্যবধান দ্বিগুণ করেন। নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে অ্যাটলেটিকো ১টি গোল করে চাপে ফেলেছিল রিয়ালকে। তবে তারা আর সমতায় ফিরতে পারেনি। 

Link copied!