রিয়াল মাদ্রিদের প্রত্যাবর্তনে মেসির অবিশ্বাস!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৬, ২০২২, ১২:২০ এএম

রিয়াল মাদ্রিদের প্রত্যাবর্তনে মেসির অবিশ্বাস!

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে অবিশ্বাস্য ভাবে হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ৯০ মিনিট পিছিয়ে থেকেও তিনটি গোল দিয়ে তারা ফাইনালে উঠে গিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে আবার এক স্বপ্নের প্রত্যাবর্তন দেখা গিয়েছে। রিয়াল যে ফাইনালে উঠে গিয়েছে, এ কথা নাকি বিশ্বাসই করতে পারেননি লিওনেল মেসি। তিনি ভেবেছিলেন মজা করা হচ্ছে।

এই রহস্য ফাঁস করেছেন তাঁর প্রাক্তন সতীর্থ সের্জিয়ো আগুয়েরো। আর্জেন্টিনারই এক সময়ের সতীর্থ কার্লোস তেভেজের সঙ্গে লাতিন আমেরিকার একটি টিভি চ্যানেলে আলোচনায় বসেছিলেন তিনি। সেখানেই আগুয়েরো বলেন, রিয়ালের তৃতীয় গোলের পরেই মেসি তাঁকে বার্তা পাঠান। সেখানে লেখেন, ‘মজা করা বন্ধ করো। এটা কখনও সত্যি হতে পারে না।’ আগুয়েরো তাঁকে পাল্টা বার্তা পাঠিয়ে জানান, এটাই সত্যি।

Link copied!