সাফ চ্যাম্পিয়নশিপের কঠিন গ্রুপে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৭, ২০২৩, ০৩:০৮ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপের কঠিন গ্রুপে বাংলাদেশ

ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। বাংলাদেশ কঠিন গ্রুপে জায়গা পেয়েছে। এ গ্রুপে রয়েছে লেবানন, মালদ্বীপ ও ভুটান। অপর গ্রুপে রয়েছে ভারত, কুয়েত, নেপাল ও পাকিস্তান।

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর ‘সাফ চ্যাম্পিয়নশিপ’ আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে এ প্রতিযোগিতার চতুর্দশ আসর শুরু হয়ে আগামী ৩ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।

‘এ’ গ্রুপে ভারতের অন্য তিন প্রতিপক্ষ কুয়েত, নেপাল ও পাকিস্তান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল সেমিফাইনালে খেলবে।

Link copied!