সংগৃহীত ছবি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ছেলে আহসানুল আলম মারুফ (২৮)।
এস আলম অ্যান্ড কোং এর চিফ এক্সিকিউটিভ হিসেবে কর্মজীবন শুরু করেছেন চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান আহসানুল আলম।
এছাড়াও তিনি জেনেসিস এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী ও হাসান আবাসন (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান এবং টেক্সটাইলস এক্সোসোরিজ অ্যান্ড এ্যাপারেলস লিমিটেড এবং ওয়েস্টার্ন ডিজাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
এর আগে আহসানুল আলম ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ইনফিনিয়া গ্রুপের চেয়ারম্যান ও নরিনকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালকও তিনি।