জুন ১২, ২০২২, ০৪:২৫ পিএম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম কাস্টমসের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার কাস্টমস গোয়েন্দারা এই সিগারেট জব্দ করেন।
তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী আব্দুল মোমেনের ২টি কার্টুন থেকে ২০০ মিনি কার্টুন সিগারেট পাওয়া যায়। এতে থাকা ৪০ হাজার শলাকা সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা। ডিএম মূলে সেগুলো আটক করে কাস্টমস হাউজের গোডাউনে জমা দেওয়া হয়েছে।