রাজধানীতে কোরবানির পশুর হাট বসবে ২২টি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৩, ২০২১, ০৪:৫০ পিএম

রাজধানীতে কোরবানির পশুর হাট বসবে ২২টি

আসছে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কেনা-বেচার জন্য এবার রাজধানীতে ২২টি অস্থায়ী হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি) করেপোরেশন এলাকায় হাট বসবে ১৩টি। অন্য ৯টি হাট বসবে ঢাকা উত্তর সিটি (ডিএনসিসি)করপোরেশন এলাকায়।

রবিবার (১৩ জুন) ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত ভার্চুয়াল সভায় এ সিধান্ত জানানো হয়। ভার্চুয়াল সভায় ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বক্তব্য রাখেন।

সভায় ডিএসসিসি মেয়র মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘১৩টি জায়গা আমরা ইজারা দেওয়ার জন্য নির্ধারণ করেছি। পরিচ্ছন্নতার বিষয় মাথায় নিয়ে আমরা সকল প্রস্তুতি নিয়ে রাখছি।’

অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি এলাকায় ৯টি পশুর হাট ছাড়াও ৫৪টি ওয়ার্ডের ২৭০টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। পশু কোরবানির জন্য আমরা ৭০০ জন ইমাম ও ১ হাজার কসাইকে প্রশিক্ষণ দেব। পাশাপাশি স্বাস্থ্যবিধি রক্ষায় হাটে ১ লাখ মাস্ক বিতরণ করা হবে।’

ঢাকা দক্ষিণে যেসব স্থানে পশুর হাট

ঢাকা দক্ষিণের ১৩টি পশুর হাটগুলো হলো- শাহজানপুর-খিলগাঁও রেলগেট, লেদার টেকনোলজি কলেজের পাশের মাঠ, পোস্তাগোলা শশ্মান সংলগ্ন মাঠ, মোরাদিয়া বাজার, কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের খালি জায়গা, দনিয়া কলেজ সংলগ্ন মাঠ, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাবে পাশের মাঠ, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন মাঠ, আফতাব নগর (ইস্টার্ণ হাউজিং মাঠ), আমুলিয়া মডেল টাউনের খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন মাঠ, কদমতলি ট্রাক স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা এবং গোলাপবাগ ডিএসসিসি মার্কেটের পেছনের খালি জায়গা।

ঢাকা উত্তরে পশুর হাটগুলো

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯টি হাট হলো-উত্তরা ১৭ নম্বর সেক্টর থেকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা পশুর হাট, কাওলা শিয়ালডাঙাসংলগ্ন খালি জায়গা, উত্তরখান মৈনারটেক শহিদনগর হাউজিং, বাড্ডা ইস্টার্ন হাউজিং, মিরপুর-৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, উত্তরা এক নম্বর সেক্টরের ১ ও ২ নম্বর ব্রিজের পার্শ্ববর্তী খালি জায়গা, মোহম্মদপুর বছিলা ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা, ডিএনসিসির ৪৩ নম্বর আওতাধীন ৩০০ ফুট সড়ক সংলগ্ন খালি জায়গায় পশুর হাট বসবে।

স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট নির্ধারিত স্থানে বসবে:তাজুল ইসলাম

স্বাস্থ্যবিধি মেনে সিটি করপোরেশন,পৌরসভঅ, উপজেলা, ইউনিয়ন পরিষদ নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও কোরবানীর পশুর হাট বসতে দেওয়া  হবে না বরে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। ছবি সংগৃহীত

রবিবার (১৩ জুন) স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ভার্চুয়ালি আয়োজিত ঈদুল আজহা-২০২১ উপলক্ষে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, প্রস্তুতি ও পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘যথাযথ কর্তৃপক্ষ পশুর হাট বসানোর জন্য এবং পশু জবাইয়ের যে স্থান নির্ধারণ করবেন শুধু সেখানেই হাট বসাতে হবে।’ শহর-নগর, উপজেলা ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ নিজ নিজ এলাকায় সবার জন্য সুবিধা মতো জায়গায় গরুর হাট বসানোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি জানান।’

Link copied!