মার্চ ৩১, ২০২৬, ১২:০২ পিএম
ছবি: সংগৃহীত
এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা ছয়টায় সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটা খেলবে বাংলাদেশ।
পাঁচ ম্যাচে এক জয়, দুই ড্র ও দুই হারে ৫ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্বের স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশ দলের।
অন্যদিকে সিঙ্গাপুর ৫ ম্যাচে ১১ পয়েন্ট গ্রুপের শীর্ষস্থান নিয়ে এরই মধ্যে নিশ্চিত করেছে চূড়ান্ত পর্ব। প্রথম সাক্ষাতে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। এবারের ম্যাচ প্রতিপক্ষের মাঠে।
তবে সেই কঠিনকেই বাস্তবে রূপ দিতে মুখিয়ে আছে বাংলাদেশ। হামজা-সমিতদের মতো তারকাদের অন্তর্ভুক্তিতে উজ্জিবিত লাল-সবুজের দল। জয় দিয়ে শেষ ম্যাচটা শেষ চায় বাংলাদেশ দল।