সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

অর্থ-বাণিজ্য ডেস্ক

মার্চ ৭, ২০২৪, ১২:০৫ পিএম

সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

প্রতীকী ছবি

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মার্চ) বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

এক প্রজ্ঞাপনে জ্বালানি তেলের নতুন এই দাম জানানো হয়। এতে বলা হয়, ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি অকটেনের বর্তমান বিক্রয়মূল্য ১৩০ টাকা থেকে ৪ টাকা কমিয়ে ১২৬ টাকা ও পেট্রোলের বিদ্যমান বিক্রয়মূল্য ১২৫ টাকা থেকে ৩ টাকা কমিয়ে করে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে।

Link copied!