খেলাপি ঋণ রেকর্ড সোয়া লাখ কোটি টাকা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১১, ২০২২, ০৯:০৭ পিএম

খেলাপি ঋণ রেকর্ড সোয়া লাখ কোটি টাকা

নানা সুবিধা ও ছাড় দেয়ার পরও খেলাপি ঋণ কমাতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। বরং এ যাতব কালের সর্বোচ্ছ খেলাপি ঋণের রেকর্ড হয়েছে। মোট বিরতণকৃত ঋণের ৪.৯৬ শতাংশ অর্থাৎ ১ লাখ ২৫ হাজার ২৫৮ কোটি টাকা খেলাপী হয়েছে।

বৃহস্পতিবার  অনুমোদন হওয়া বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, ২০২২ সালের জুন মাস শেষে ব্যাংকিং খাতের মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ লাখ ৯৮ হাজার ৫৯২ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ১ লাখ ২৫ হাজার ২৫৮ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৮ দশমিক ৯৬ শতাংশ। এটি এযাবতকালে সর্বোচ্চ খেলাপি ঋণের অংক।

তিন মাসেই বেড়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা

তিন মাস আগেও মার্চ প্রান্তিকে খেলাপি ঋণ ছিল ১ লাখ ১৩ হাজার ৪৪০ কোটি টাকা। সেই হিসাবে বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়েছে ১১ হাজার ৮১৮ কোটি টাকা। প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চে) বেড়েছিল ১০ হাজার ১৬৭ কোটি টাকা।

এছাড়া এক বছরে অর্থাৎ গত বছরের জুনের তুলনায় খেলাপি ঋণ বেড়েছে ২৬ হাজার ৬৩ কোটি টাকা। ২০২১ সালের জুনে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৯ হাজার ২০৫ কোটি টাকা। 

এ বিষয়ে সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেছেন,  খেলাপিদের বিশেষ ছাড় বন্ধ না হলে খেলাপি ঋণ কমবে না। আর বাস্তবে খেলাপি ঋণের পরিমান অনেক বেশি।

তিনি বলেন, এখন খেলাপি ঋণ কমাতে হলে একটাই পথ, সুবিধা বন্ধ করে দিয়ে আইনি ব্যবস্থা নেওয়া। কারণ এখানে এক লাখ ২৫ হাজার বলা হলেও বাস্তবে অনেক বেশি। কারণ রিশিডিউল লোন কোর্টে রিট করা ঋণসহ বেশ কিছু তথ্য যোগ হয়নি। এটি যুক্ত হলে খেলাপি দ্বিগুণ হয়ে যাবে। এগুলো কমাতে হলে কঠিনভাবে আইন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এর কোনো বিকল্প উপায় নেই।

Link copied!