জ্বালানি তেলের দাম কমালো সরকার

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৯, ২০২২, ০৮:১০ পিএম

জ্বালানি তেলের দাম কমালো সরকার

জ্বালানি তেল লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হবে। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজেলের লিটার ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে ১৩০ টাকা, কেরোসিন ১১৪ টাকা থেকে ১০৯ টাকা এবং পেট্রলের দাম ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকা করা হয়েছে।

এর আগে ৫ আগস্ট জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন দেয় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। এতে সব ধরনের জ্বালানি তেলের বাড়ে।

গত ৫ আগস্ট জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে দাম বাড়ানো হয়। এছাড়াও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান কাটিয়ে ওঠার কথাও বলা হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে। 

প্রতি লিটার অকটেন ৩৫ টাকা, পেট্রলের ১৩০ টাকা করা হয়। মন্ত্রণালয় বলেছিল, আন্তর্জাতিক বাজারে ডিজেল প্রতি ব্যারেল ৭৪ দশমিক শূন্য ৪ ও অকটেন ৮৪ দশমিক ৮৪ মার্কিন ডলারে নেমে এলে ডিজেল ও অকটেন প্রতি লিটার যথাক্রমে ৮০ ও ৮৯ টাকায় বিক্রি সম্ভব হতো, যা এখন প্রায় অসম্ভব। গত জুলাইয়ে ডিজেল ও অকটেনে বিপিসি প্রায় ৭৮ কোটি টাকা লোকসান দিয়েছিল।

Link copied!