বাংলাদেশকে নেপাল পর্যন্ত ট্রানজিট সুবিধা দিয়েছে ভারত। ফলে চাপাইগঞ্জের রহনপুর থেকে ভারতের সিঙ্গাবাদ-জগবানী-হয়ে নেপালের বিরাটনগরে পৌঁছতে পারবে পণ্যবাহী ট্রেন। বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, বাংলাদেশ-ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) সংযোগ এবং উপ-আঞ্চলিক সহযোগিতার এক বিরাট অগ্রগতি হিসেবে রহনপুর-সিঙ্গাবাদ রেলপথ দিয়ে বাংলাদেশ থেকে নেপালে সার রপ্তানিতে ট্রানজিট সুবিধা প্রধান করেছে।
১৯৭৬ সালে বাংলাদেশ ও নেপালের মধ্যে চুক্তি হওয়া দ্বিপক্ষীয় ট্রানজিট ও প্রটোকল অনুযায়ি নেপালকে চট্টগ্রাম বন্দর, বেনাপোলসহ ৬টি পোর্ট অব কল দেওয়া হলেও একমাত্র বাংলাবান্ধা ছাড়া আর কোনো বন্দর দিয়ে পণ্য নেপালে যাওয়া-আসা করে না।
রেলপথের এই রুট চালু হলে বাংলাদেশ ও নেপালের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হল।